সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরা জেলার জওহর বাগে পুলিশি তল্লাশিতে মিলল মার্কিন রকেট লঞ্চার৷ উত্তরপ্রদেশ বম্ব ডিজপোজাল স্কোয়াডের তল্লাশির সময় ওই মারাত্মক অস্ত্রের খোঁজ মেলে৷ মথুরায় ২৮০ একর জমি জবরদখলকারী স্বাধীন ভারত বিধি সত্যাগ্রহী সংগঠনের তাণ্ডবের পরবর্তী ছবি এখন এমনই৷
মথুরার এসএসপি বাবলু কুমার বলেছেন, “জওহর বাগ থেকে আমেরিকায় তৈরি রকেট লঞ্চার মিলেছে৷ পুলিশকর্মীরা ওই অস্ত্রের খুঁটিনাটির পরীক্ষা করছেন৷” পুলিশ এখন খুঁজছে, কে বা কারা ওই অস্ত্র জওহর বাগে সরবরাহ করেছে৷ গত ২ জুন মথুরায় জমি জবরদখলকারীদের উচ্ছেদ করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে৷ ওই ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়৷ যাঁদের মধ্যে ছিলেন শহরের এসপি মুকুল দ্বিবেদী ও এসএইচও সন্তোষ যাদব৷ মঙ্গলবার ওই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ যে ২৯ জন মারা গিয়েছেন, তাঁদের কারও দেহে বুলেট মেলেনি বলেও মঙ্গলবার জানিয়েছে ইউপি পুলিশ৷
সর্বশেষ খবর
-
জ্ঞানেশের ইমপিচমেন্ট প্রশ্নে ফের একজোট বিরোধীরা, অতীত ভুলে সিপিএমের সঙ্গে সরাসরি আলোচনা মমতার
-
‘নজর সরবে না’, ‘লাভ অ্যান্ড ওয়ার’ লুকেই রণবীরকে হুঁশিয়ারি ভিকির! পিঠ চাপড়ে হৃতিক বললেন…
-
হকি ইন্ডিয়ায় কোন্দল! সহকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ সভাপতির, বিক্ষোভে শামিল প্রাক্তনরাও
-
কী বার্তা দেবেন মমতা? বিধানসভায় হারের পর আজ হুগলিতে প্রথম সভা তৃণমূল নেত্রীর
-
পুজোর আগে সক্রিয় মাদক পাচারচক্র! ফরাক্কায় আড়াই কোটির হেরোইন পাচারের আগে গ্রেপ্তার ৪