সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছরে দ্বিতীয়বার। ভাইপো আকাশ আনন্দকে ফের দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিলেন মায়াবতী। রবিবার লখনউয়ে বৈঠকে বসেছিলেন বহুজন সমাজ পার্টির নেতৃত্ব। সেখানেই দলের সমস্ত পদ থেকে ভাইপোকে সরিয়ে দিলেন বহেনজি। জাতীয় কোর্ডিনেটর পদে আকাশের পরিবর্তে আনা হয়েছে তাঁর বাবা আনন্দ কুমারকে।
গতবছর লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের দিন মায়াবতী আচমকা এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “দল এবং দলিত আন্দোলনের বৃহত্তর স্বার্থে পরিপক্কতা অর্জন করা পর্যন্ত আকাশ আনন্দকে দলের ন্যাশনাল কো অর্ডিনেটর পদ থেকে সরানো হল। আমার উত্তরাধিকারী হিসাব যে ঘোষণা করেছিলাম, সেটাও ওর পূর্ণ পরিপক্কতা আসা পর্যন্ত স্থগিত থাকবে।’ কিন্তু মাস দেড়েকের মধ্যেই বহেনজির ইউটার্ন। পরিপক্কতার অভাব থাকা ভাইপোকেই আবারও নিজের উত্তরাধিকারী বলে ঘোষণা করেন। ২০২৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রচারের দায়িত্বও আকাশকে দেন বিএসপি সুপ্রিমো।
কিন্তু আটমাসের মধ্যে ফের সিদ্ধান্ত বদল। রবিবার বিএসপির সম্মেলনে হাজির ছিলেন গোটা দেশের নেতারা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় কোঅর্ডিনেটর-সহ দলের সমস্ত পদ থেকে আকাশকে সরিয়ে দেওয়া হবে। ওই পদে আনা হল আকাশের বাবা আনন্দ এবং বিএসপির প্রবীণ নেতা রামজি গৌতমকে। উল্লেখ্য, ভাইপোকেই নিজের রাজনৈতিক উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেছিলেন মায়াবতী। কিন্তু রবিবার মায়াবতী জানিয়ে দিলেন, উত্তরাধিকারী হিসাবে কারোর নাম ঘোষণা করবেন না তিনি।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই মায়াবতীর পছন্দের তালিকা থেকে সরে গিয়েছিলেন আকাশ। গত মাসে দলবিরোধী কাজের জন্য় বহিষ্কার করা হয় তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থকে। নাম না করে আকাশকে বিঁধে মায়াবতী জানিয়েছিলেন, তিনি নিজে সারাজীবন দলিতদের জন্য লড়াই করেছেন। সেরকমটা যে করতে পারবে, সেই বহেনজির রাজনৈতিক উত্তরসূরি হবে। এই বার্তার কয়েকদিন পরেই আকাশকে সব পদ থেকে সরিয়ে দেওয়া হল। ফলে আকাশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।
সর্বশেষ খবর
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার
-
সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির হামলা, ‘বাব আল-মান্দেবে’ ৩ পাকিস্তানি-সহ ৬ জনের মৃত্যু