সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা তছরুপের অভিযোগে এবার আয়কর দপ্তরের নিশানায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর ভাই৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহোদর আনন্দ কুমারের আচমকাই বাণিজ্যিক ক্ষেত্রে ফুলেফেঁপে ওঠা এবং প্রায় ১,৩০০ কোটি টাকার মালিকানা অর্জন সংক্রান্ত বিষয়েই তাঁর উপর নজর পড়েছে আয়কর দপ্তরের৷
জানা গিয়েছে, ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে আশ্চর্যভাবে উত্থান হয় আনন্দ কুমারের৷ বলাইবাহুল্য এই সময় উত্তরপ্রদেশের মসনদে ছিলেন তাঁরই বন মায়াবতী৷ জানা গিয়েছে, মাত্র ৭ বছর সময়ের মধ্যেই আনন্দ কুমারের সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা থেকে বেড়ে ১,৩১৬ কোটি টাকা হয়ে যায়৷
সূত্রের খবর, বৃহত্তর রিয়েল এস্টেট ব্যবসার জন্য বৃহত্তর মূল্যের অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন আনন্দ৷ আর এরপরই ব্যবসার জন্য কয়েক কোটি টাকার ঋণ নেন তিনি৷ আকৃতি হোটেলস প্রাইভেট লিমিটেডে অধিকাংশ শেয়ারই ছিল মায়াবতীর ভাইয়ের নামে৷ দিল্লির এই কোম্পানির বিষয়ে তদন্ত করে জানা গিয়েছে বেশ কিছু আইনি জটিলতা আগে থেকেই তৈরি হয়ে রয়েছে কোম্পানিকে কেন্দ্র করে৷ কোম্পানির মোট ৩৭ জন শেয়ারহোল্ডার থাকলেও, এই শেয়ারহোল্ডারদের নাম কেবল আর্থিক কারচুপির জন্যই রাখা হয়েছে৷ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে রয়েছে আনন্দের ব্যবসা৷ আর ব্যবসায়িক ক্ষেত্রে আনন্দের এই উন্নতির ক্ষেত্রে তাঁর দিদি মায়াবতীর অবদান যে অনস্বীকার্য তাই কার্যত মেনে নিয়েছেন বিশেষজ্ঞমহল৷ সরকারি আধিকারিকরা জানিয়েছেন ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করেই এই বাণিজ্যিক লেনদেনগুলি হয়েছে৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!