Made-In-India Robodog

গালগোটিয়াস বিতর্কের মাঝেই আসরে ‘পরম’, দেশীয় ‘রোবোডগ’ বানিয়ে চমক বেঙ্গালুরুর সংস্থার

‘রোবোডগ’টির নাম পরম। প্রস্তুতকারক সংস্থাটি সেটিকে ভারতের সবচেয়ে শক্তিশালী ‘রোবট কুকুর’ হিসাবে বর্ণনা করেছে। সমাজমাধ্যমে একটি পোস্টে তারা লিখেছে, ‘পরম ভারতের সবচেয়ে শক্তিশালী রোবট কুকুর। এটি কেনা নয়, সম্পূর্ণ ভারতে নির্মিত। ভারতীয়দের দ্বারা নির্মিত।’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৫:৩০

options
link
গালগোটিয়াস বিতর্কের মাঝেই আসরে ‘পরম’, দেশীয় ‘রোবোডগ’ বানিয়ে চমক বেঙ্গালুরুর সংস্থার
‘রোবোডগ’ পরম। ছবি: সংগৃহীত।

দেশে প্রথমবার এআই সম্মেলনের আয়োজন করেছে নরেন্দ্র মোদির সরকার। আর সেখানে চিনা ‘রোবো কুকুর’ নিয়ে এসে তা নির্মাণের কৃতিত্ব নিতে চেয়ে বিতর্কে নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়! এমনকী সম্মেলন ছেড়ে বেরিয়েও যেতে হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে। এই নিয়ে যখন বিতর্কে চলছে তখন আসরে নামল বেঙ্গালুরুর একটি সংস্থা। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘রোবোডগ’ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা।

Advertisement

‘রোবোডগ’টির নাম পরম। প্রস্তুতকারক সংস্থাটি সেটিকে ভারতের সবচেয়ে শক্তিশালী ‘রোবট কুকুর’ হিসাবে বর্ণনা করেছে। সমাজমাধ্যমে একটি পোস্টে তারা লিখেছে, ‘পরম ভারতের সবচেয়ে শক্তিশালী রোবট কুকুর। এটি কেনা নয়, সম্পূর্ণ ভারতে নির্মিত। ভারতীয়দের দ্বারা নির্মিত।’ পরমের একটি ভিডিও সংস্থাটি তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, বুধবার ‘ওরিয়ন’ নামক নজরদারি রোবো কুকুর নিয়ে এআই সম্মেলনে আসেন গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে নেহা সিং নাম্নী এক অধ্যাপক দাবি করছেন, তাঁদের প্রতিষ্ঠাবন ৩৫০ কোটি টাকা খরচ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায়। তারই ফলশ্রুতি ওই যন্ত্র-সারমেয়। যে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে বেরিয়ে নিজে নিজেই নজরদারি চালাতে পারবে। আর এতেই হাসির রোল ওঠে। কেননা যে রোবো কুকুর নিয়ে এমন দাবি, তা আসলে চিনা যন্ত্রকুকুর। এরপরই ঘটে যায় বিপত্তি। সম্মেলন ছেড়ে বেরিয়ে যেতে বলা হল ওই শিক্ষা প্রতিষ্ঠানটিকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.