Mehbooba Mufti

এবার ট্রাম্প-নেতানিয়াহুর ছবি পোড়ালেন মেহবুবা, কাশ্মীরে তুঙ্গে খামেনেই হত্যার প্রতিবাদ

ইরানে হামলা চালিয়েছে আমেরিকা-ইজরায়েল। এই বিষয়ে কেন্দ্র এবং জম্মু-কাশ্মীর সরকার নীরব থাকায় খোঁচা দিলেন পিডিপি নেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৮:৪১

options
link
এবার ট্রাম্প-নেতানিয়াহুর ছবি পোড়ালেন মেহবুবা, কাশ্মীরে তুঙ্গে খামেনেই হত্যার প্রতিবাদ
শ্রীনগরে মেহবুবার নেতৃত্বে প্রতিবাদ মিছিল করলেন পিডিপি সমর্থকরা।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার প্রতিবাদে সোমবার থেকেই প্রতিবাদ শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে। এবার শ্রীনগরে ইজারায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি পুড়িয়ে প্রতিবাদ দেখালেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি (Mehbooba Mufti)।

Advertisement

বুধবার মেহবুবার নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেন পিডিপি সমর্থকরা। তাদের সঙ্গে নিহত খামেনেইর পোস্টার। বিক্ষোভকারীরা নেতানিয়াহু এবং ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। যৌন কেলেঙ্কারির হোতা জেফ্রি এপস্টেইনের পোস্টারও পোড়ান মেহবুবা। পরে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন পিডিপি নেত্রী। সেখানে তিনি বলেন, “যারা তোমার সঙ্গে শান্তিতে আছে আমি তাদের সঙ্গে শান্তিতে আছি। যারা তোমার বিরোধিতা করে তাদের বিরোধিতা করছি, কেয়ামত (মহাপ্রলয়) পর্যন্ত।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। শুরু থেকেই প্রতিবাদ করছেন মেহবুবা মুফতি। ইরানে হামলা নিয়ে নীরব থাকায় এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে তিনি সমালোচনা করেছেন কেন্দ্রের মোদি সরকার এবং জম্মু ও কাশ্মীর সরকারকে।

Advertisement

প্রসঙ্গত, দীর্ঘ টানাপোড়েনের পর শনিবার ইরানের মাটিতে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই-সহ শীর্ষ আধিকারিকদের। এর প্রতিবাদে সরব হয়েছে মুসলিম বিশ্বের একাংশ। আমেরিকা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তাঁরা। বিক্ষোভে উত্তাল কাশ্মীর। গুজব থেকে প্রতিবাদ হিংসাত্মক হয়ে উঠতে পারে, সেই কথা মাথায় রেখেই শ্রীনগরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল গত সোমবার। এছাড়াও অশান্তি এড়াতে আগামি বন্ধ ছিল স্কুল ও কলেজ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নাগরিকদের প্ররোচনায় পা দিতে বারণ করেছেন, শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.