বেআইনি মদ রোখার বদলা, দিল্লিতে নগ্ন করে ঘোরানো হল মহিলা কমিশনের সদস্যকেই

ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৬:৩৯

options
link
বেআইনি মদ রোখার বদলা, দিল্লিতে নগ্ন করে ঘোরানো হল মহিলা কমিশনের সদস্যকেই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী নির্যাতনে ফের কাঠগড়ায় দিল্লি। এবার আক্রান্ত খোদ মহিলা কমিশনের সদস্যই। মদ মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শাস্তি পেতে হল ওই মহিলাকে। বিবস্ত্র করে প্রকাশ্য দিবালোকে ঘোরানো হল তাঁকে। চলল বেধড়ক মারধরও।

Advertisement

‘ছোটলোক’ বলে আক্রমণ মণিশঙ্করের, পালটা জবাব মোদির ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা রাজধানীর নরেলা এলাকার। জানা যাচ্ছে, মদ মাফিয়াদের কাজে হস্তক্ষেপ করেছিলেন নেশা মুক্তি পঞ্চায়েতের ওই সদস্যা।  বেআইনিভাবে প্রচুর মদ মজুত করা হচ্ছিল ওই এলাকায়। খবর পেয়ে তিনি খানাতল্লাশ করেন। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালেওয়াল ও পুলিশকে সঙ্গে নিয়েই অভিযানে নামেন তিনি। প্রচুর পরিমাণে বেআইনি  মদ উদ্ধার হয়। হাতেনাতে পাকড়াও করা হয় এক মহিলাকেও। তারই প্রতিশোধে এ ঘটনা। মদ বাজেয়াপ্ত হওয়ার পরই অভিযুক্ত মহিলা তার দলবল নিয়ে চড়াও হয় এই মহিলার উপর। প্রথমে চলে বেধড়ক মারধর। লোহার রড দিয়েও কমিশনের সদস্যাকে মারা হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর তাঁর পোশাক খুলে নেওয়া হয়। প্রায় দেড় কিলোমিটার রাস্তা দিনের আলোয় বিবস্ত্র অবস্থায় ঘোরানো হয় তাঁকে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে।

Advertisement

ফের একদফা আধার সংযুক্তির মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র ]

ঘটনায় ফের একবার মুখ পুড়েছে দিল্লির। নারী নির্যাতনের ক্ষেত্রে রাজধানী যেন আখড়ায় পরিণত হয়েছে। নির্ভয়া কাণ্ডের পরও হুঁশ ফেরেনি রাজধানীর। এই সেদিনও দিনের আলোয় এক অধ্যাপিকার শরীরে আপত্তিকর জায়গায় হাত দিয়েছিল এক যুবক। তারপর ওই অধ্যাপিকার ফোন কেড়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। যদিও সিসিটিভি ফুটেজ ঝাপসা হওয়ায় অপরাধীকে তখনই শনাক্ত করা সম্ভব হয়নি। তারও কিছুদিন আগে মেট্রো সাবওয়ের মধ্যেই হেনস্তার শিকার হন এক সাংবাদিক। সেখানেই নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে মহিলার উপর চড়াও হয় এক যুবক। আর এবার আক্রান্ত খোদ মহিলা কমিশনের সদস্যাই।

কৌটিল্যের অর্থশাস্ত্রে জিএসটি-র প্রকৃতি কীরকম ছিল? প্রশ্নে বিভ্রান্ত পড়ুয়ারা ]

মহিলা সুরক্ষায় রাজধানী বিশেষ নজর দিলেও নিগ্রহকারীদের মানসিকতায় কোনও বদল আসেনি। ফলে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কী করে পুলিশের নাকের ডগাতেই বেআইনি মদের কারবার চলছিল সে প্রশ্ন তুলেছেন অনেকেই। উপরন্তু তা আটকাতে গিয়ে একজন মহিলাকে ভরদুপুরে নগ্ন করলেন আর একজন মহিলাই। ফলত এই ঘটনা অন্য মাত্রা পেয়েছে। এখানে অভিযোগের তির মহিলাদের দিকেই। যেখানে মহিলারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন, সেখানে এক মহিলার প্রতি আর এক মহিলার আচরণ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তার উপর মহিলা কমিশনের সদস্যাকেই যদি এরকম হেনস্তার মুখে পড়তে হয়, তাহলে সাধারণ মহিলাদের ক্ষেত্রে অবস্থা যে কতখানি শোচনীয় তা সহজেই অনুমেয়। ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশও। এখনও  খবর চাউর হতেই ধিক্কারের রব গোটা রাজধানীতে। ইতিমধ্যে অভিযুক্ত দুই মহিলাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।যদিও পুলিশ জানিয়েছে, মহিলার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে। কিন্তু নগ্ন করে ঘোরানোর অভিযোগের কোনও সত্যতা নেই। মহিলার সামান্য চোট-আঘাত লেগেছে বলেই জানাচ্ছে পুলিশ। যদিও ভিডিওতে ওই মহিলাকে কাঁদতে দেখা গিয়েছে। কাঁদতে কাঁদতেই তিনি জানিয়েছিলেন যে, তাঁকে নগ্ন করে ঘোরানো হয়েছে রাস্তায়। আপাতত পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

[ মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্রে আধার কার্ডের আদল! রাতারাতি সেলিব্রিটি এই ব্যক্তি ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.