মা হওয়ার পর ক্যাটরিনার চেহারার ভোলবদল এখন টক অফ দ্য টাউন। আম্বানিদের গণেশ পুজোয় পাপারাজ্জিদের অবদাকে পোজ দেওয়াটাই যেন কাল হল! সমাজমাধ্যমে ক্যাটরিনার ছবি ছড়িয়ে পড়তেই তাঁর শারীরিক গঠন নিয়ে চলছে কাটাছেঁড়া। এমনকী প্যাপেদের ‘Guess Who’ট্রেন্ডে অভিনেত্রীদের শরীরকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে। এমতাবস্থায় প্রাক্তনের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বলিউডের ভাইজান। বিগ বসের ঘরে শার্ট খুলে সলমনের হুঁশিয়ারিতে ক্ষমাপ্রার্থী পাকিস্তানের নেটপ্রভাবীও। ভাইজানকে কুর্নিশ অভিনেত্রী রিচা চড্ডার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ‘ফুকরে’ অভিনেত্রী রিচা চড্ডা ভাইজানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি সত্যিই জানতাম না সলমন এই ঘটনার বিরোধীতা করেছেন। তবে শুনে খুব ভালো লাগল। সত্যিই এটা দারুণ ব্যাপার, সহানুভূতির পরিচায়। তবে যাঁরা এধরনের কথা বলছেন তাঁদের বিশেষ গুরুত্ব না দেওয়াই ভালো। সীমিত সংখ্যক পুরুষের চিন্তাভাবনা খুবই সীমিত। আর সবচেয়ে বড় বিষয় তাঁরা কখনও সন্তান জন্ম দেওয়ার মতো পরম সুখ, অনুভূতি অনুভব করতে পারবে না।”
আরও পড়ুন:
মহিলাদের নিয়ে বিদ্রূপ করা মানুষদের প্রসঙ্গে রিচার কটাক্ষ, “মহিলাদের ছাড়া পুরুষদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়তে হবে। প্রত্যেকেই তো কোনও না কোনও নারীর গর্ভেই জন্ম নেন। প্রকৃতির নিয়ম অনুযায়ী, আপনি যদি মায়েদের নিয়ে মজা করা শুরু করেন তাহলে সেটাই বুমেরাং হয়ে ফিরে আসবে। যাঁরা নারীশরীর নিয়ে টিপ্পনি কাটেন তাঁদের নিজেদেরই হয়তো শরীর নিয়ে সমস্যা রয়েছে। কারও ভুড়ি বেরিয়ে আছে তো কারও আবার চুল পড়ে টাক পড়ছে।”
View this post on Instagram
কথোপকথনের সময় নিজের প্রসঙ্গে রিচার অকপট স্বীকারোক্তি, মাতৃত্বের পর নিজের পরিবর্তিত চেহারা নিয়ে ভাবতে নারাজ। শেষবার মানুষ তাঁকে যেভাবে দেখেছিল সেই তুলনায় এখন ওজন বেড়েছে কিনা এসব বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। বরং প্রসব-পরবর্তী সময়ের বাস্তব অভিজ্ঞতাতেই আনন্দ খুঁজে পান। তাঁর কথায়, “আমার শরীর যেমন আছে তেমনই থাকবে। আমার চুল যেমন আছে তেমনই থাকবে। ত্বকে ব্রণও রয়েছে, এটাই বাস্তব। আমি খুব বেশি সেজেগুজে থাকতেও পারি না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লাভ জেহাদের ছকে গরবায় যোগ মুসলিমদের! বিজেপি বিধায়কের মন্তব্যে মধ্যপ্রদেশে তুঙ্গে বিতর্ক
-
বেঁচে থাকার লড়াই, অটিজমে দুর্গা সহায় ‘গায়িকা’ অঙ্কিতার
-
তিন মাসে কমিয়েছেন ১৫ কেজি ওজন! পুজোর চারদিন সৃজিতের ডায়েট প্ল্যান কী?
-
সন্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বাবার নাক ফাটালেন পুলকার চালক! হুগলির হিন্দমোটরে উত্তেজনা
-
এবার সিলেবাস থেকে মুছে গেলেন মুজিব! বাংলাদেশের পাঠ্যবইয়ে খালেদা-জিয়াউরের অবদান