পারিবারিক দায়দায়িত্ব তার সঙ্গে অফিসের চাপ। সবমিলিয়ে ক্রমশ বাড়ছে মানসিক চাপ। তার ফলে ঘুমের দফারফা। তার ফলে চুলপড়ার সমস্যা বাড়ছে। আবার মানসিক চাপের চিহ্ন ফুটে ওঠে ত্বকেও। পুজোর আগে এই ‘স্ট্রেসড স্কিনে’র দিকে দিন বিশেষ নজর। নইলে সাজগোজের দফারফা হল বলে!
আসলে মস্তিষ্কের সঙ্গে ত্বক অত্যন্ত সম্পর্কযুক্ত। যাকে বলা হয় ‘ব্রেন স্কিন অ্যাক্সিস’। তার ফলে মানসিক চাপ সহজেই ত্বকে ছাপ ফেলে। অতিরিক্ত মানসিক চাপের ফলে ত্বকের ঠিক কোন কোন সমস্যা তৈরি হয়, চলুন তা জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:
- স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ বৃদ্ধি হলে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়। তার ফলে ব্রণর সমস্যা ক্রমশ বাড়তে থাকে। এই সময়ে অনেকেই সেলিসালিক অ্যাসিডযুক্ত স্ক্রাবার ব্যবহার করেন কেউ কেউ। তবে তা ব্যবহার না করাই উচিত। তাতে ত্বকের ক্ষতি হয়।
- অতিরিক্ত মানসিক চাপের ফলে ত্বকে অকালে বয়সের ছাপ পড়ে যেতে পারে।
- ত্বক নিস্তেজ ও শুষ্ক হয়ে যেতে পারে।
- কর্টিসলের বাড়বাড়ন্তের ফলে চুলের গ্রোথ ফেজ বন্ধ হতে পারে। চুলপড়ার সমস্যাও বাড়তে পারে।

সমাধান:
- প্রতিদিন বাইরে থেকে আসার পর ক্লিনজার ব্যবহার করুন।
- লো লেভেল লাইট থেরাপি করাতে পারেন। তাতে ত্বকের প্রদাহ কমবে। ব্রণর সমস্যা থেকেও রেহাই পাওয়া সম্ভব।
- প্রতিদিনের ত্বকের যত্নে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে হবে।
- অবশ্যই সপ্তাহে কমপক্ষে একবার হেয়ার মাস্ক ব্যবহার করুন।
পুজোর আগে এই নিয়মগুলি মেনে চললে ত্বক হবে আরও সুন্দর। সাজগোজও মাটি হওয়ার কোনও ভয় থাকবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কাল হল প্রতিকূল আবহে শৃঙ্গজয়ের জেদ! নেপালে তুষারধসে মৃত্যু বাংলার পর্বতারোহীর
-
বালতি হাতে বাড়িতে ঢুকল কে? তারপরই তীব্র বিস্ফোরণ, কর্নাটকে মৃত একই পরিবারের ৬ জন
-
‘নিজে ড্রাইভ করে গড়িয়াহাটে শপিং করি,’ পুজো নিয়ে আড্ডায় দিতিপ্রিয়া
-
সিনেমা হলের মধ্যেই অবাধ যৌনতা! ‘প্রান্তিকে’ একী কাণ্ড, হুলস্থুল তেহট্টে
-
বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি!