সন্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করার বাবার নাক ফাটালেন পুলকার চালক। মাথা ফেটেছে আরও একজনের। আহত বেশ কয়েকজন। হুলগির হিন্দমোটরে দাদাগিরি পুলকার চালকের। ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন যুবক। একজনকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে পুলকারগুলির উপর নজরদারির দাবি জানিয়েছেন আহত যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিন্দমোটরের নন্দনকাননের বাসিন্দা বিপ্লবকুমার বিশ্বাস। তাঁর বছর আটেকের পুত্রসন্তান স্থানীয় ইংরেজি মাধ্যম একটি স্কুলের পড়ুয়া। সে যাতায়াত করে পুলকারে। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে গাড়িতে তাঁদের সন্তানকে অন্যান্য কয়েকজন ছাত্র মারধর করছিল। এই বিষয়ে সোমবার পুলকারের ড্রাইভারকে অভিযোগ জানান বিপ্লব। চালক জানান, এই দায়িত্ব তাঁর নয়। তা নিয়ে চালক ও বিপ্লবের বচসা বাধে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সেখানেই মিটে যায়।
আরও পড়ুন:
সন্ধ্যার পর মূল গণ্ডগোলের সূত্রপাত। সোমবার রাতে ওই পুলকারের মালিক, চালক-সহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি বিপ্লবের উপর চড়াও হন বলে অভিযোগ। স্থানীয় নিউ বয়েজ ক্লাবের সামনে এসে বিপ্লবকুমার বিশ্বাস ও তাঁর বন্ধু-বান্ধবদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। অতর্কিত হামলায় নাক ফেটে যায় বিপ্লবের। মাথা ফাটে হেমন্ত দাস নামে অন্য এক যুবকের । হামলা ঠেকাতে গিয়ে আহত হন বেশকয়েক জন স্থানীয় বাসিন্দা। চিকিৎসার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসার পর উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিপ্লব। তিনি জানান,”সামান্য বিষয় নিয়ে এই আক্রমণ মেনে নেওয়া যায় না।” পাশাপাশি তাঁর দাবি, পুলকারগুলো চলছে তা একেবারেই বেআইনি। গাড়ির কোনও রেজিস্ট্রেশন, ইন্সুরেন্স, পলিউশন নেই। এই বিষয়েও প্রশাসনের নজর দেওয়া উচিত। অভিযোগ দায়ের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আটক
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যাশলেস থেকে ক্যাশে! প্রশ্নের মুখে ভারতের অর্থনৈতিক স্বনির্ভরতা
-
রানি মুখোপাধ্যায়ের মাতৃবিয়োগ, প্রয়াত দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়
-
ক্ষমতাচ্যুত বিজয়নের পিঠেও দুর্নীতির দাগ! ইডির প্রস্তাবে পুলিশকে তদন্তের নির্দেশ কং সরকারের
-
‘হনুমান মূর্তি গুঁড়িয়ে দাও’, ট্রাম্পের দেশে চরমে হিন্দুবিদ্বেষ! তুঙ্গে বিতর্ক
-
SIR পর্বে বিচারকদের উপর হামলা! মোথাবাড়ি কাণ্ডে সাবিনা ইয়াসমিনকে এনআইএ তলব