Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Texas Hanuman Statue

‘হনুমান মূর্তি গুঁড়িয়ে দাও’, ট্রাম্পের দেশে চরমে হিন্দুবিদ্বেষ! তুঙ্গে বিতর্ক

২০২৪ সালে টেক্সাসের এই হনুমানমূর্তিটি উন্মোচন করা হয়েছিল। আমেরিকার উচ্চতম হিন্দু মূর্তিগুলির মধ্যে এটি অন্যতম। সবমিলিয়ে আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি এটি। কিন্তু ট্রাম্পের জমানায় এই মূর্তিকে বারবার কটাক্ষ করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৪:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৪:৫১

options
link
‘হনুমান মূর্তি গুঁড়িয়ে দাও’, ট্রাম্পের দেশে চরমে হিন্দুবিদ্বেষ! তুঙ্গে বিতর্ক zoom
২০২৪ সালে উন্মোচন করা হয়েছিল টেক্সাসের এই হনুমানমূর্তি। ফাইল ছবি।
Advertisement

টেক্সাসের ৯০ ফুট উঁচু হনুমান মূর্তিকে কেন্দ্র করে ফের বিতর্ক। মূর্তিটি গুঁড়িয়ে দেওয়ার ডাক দিলেন ‘মাগা’ ইউটিউবার জেসি হিউজ। তাঁকে সমর্থন করেছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা। গোটা বিষয়টিকে ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। গর্জে উঠেছেন আমেরিকায় বসবাসকারী হিন্দুরা।

সম্প্রতি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের কর্মী তথা ইউটিউবার জেসি তাঁর এক্স হ্যান্ডলে মূর্তিটির ছবি শেয়ার করেন। লেখেন, ‘আমরা যখন জিতব, তখন এটি ভেঙে ফেলব।’ পাশাপাশি, মূর্তিটিকে তিনি খ্রিস্টান বিরোধী বলেও আখ্যা দিয়েছেন। মার্কিন সেনাবাহিনীর প্রবীণ সদস্য রুচির বক্সি তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছেন। এগুলিকে ‘দেশবিরোধী’ এবং ‘হিন্দুধর্মের প্রতি আক্রমণ’ হিসাবে অভিহিত করেন। রুচির বলেন, “আমেরিকায় জয়ী হওয়ার অর্থ যদি হিন্দু মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়, তাহলে দেশটির জন্য যে আমি লড়াই করেছি, তা আপনারা চান না। আপনারা কেবল এমন এক অধিকার বা লাইসেন্স চান, যার মাধ্যমে নিজেদের চেয়ে ভিন্ন মত বা পরিচয়ের মানুষদের উপর চড়াও হওয়া যায়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৪ সালে টেক্সাসের এই হনুমানমূর্তিটি উন্মোচন করা হয়েছিল। আমেরিকার উচ্চতম হিন্দু মূর্তিগুলির মধ্যে এটি অন্যতম। সবমিলিয়ে আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি এটি। কিন্তু ট্রাম্পের জমানায় এই মূর্তিকে বারবার কটাক্ষ করা হচ্ছে। চলতি বছরের শুরুতে এক মার্কিন সমাজকর্মী বলেন, “তৃতীয় বিশ্বের এলিয়েনরা আমেরিকা দখল করে নিচ্ছে।” গত বছর রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান বলেন, ‘এক ভুয়ো হিন্দু দেবতার ভুয়ো মূর্তি, সেটা টেক্সাসে থাকার অনুমতি দেব কেন আমরা? আমরা তো খ্রিস্টান রাষ্ট্র।’ তাঁর মতে, খ্রিস্টান দেশে হিন্দু দেবতার মূর্তি থাকাই উচিত নয়। বলে রাখা ভালো, সাংবিধানিকভাবে আমেরিকা খ্রিস্টান দেশ নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক খ্রিস্টধর্ম পালন করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.