Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
S Jaishankar

‘সংকট মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে’, রাষ্ট্রসংঘে সংস্কারের পক্ষেও সওয়াল জয়শংকরের

বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা শুধু কূটনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের ওপর এর সরাসরি প্রভাব রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৪৮

options
link
‘সংকট মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে’, রাষ্ট্রসংঘে সংস্কারের পক্ষেও সওয়াল জয়শংকরের zoom
রাষ্ট্রসংঘে বক্তব্য রাখছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
Advertisement

৮ সেপ্টেম্বর শুরু হয়েছে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণসভা। সেখানেই আন্তর্জাতিক ব্যবস্থা তীব্র প্রতিযোগিতা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন ও চলমান সংঘাত নিয়ে সতর্ক করে বিশ্ব সংস্থাগুলির সংস্কার ও বহুপাক্ষিক সহযোগিতার ডাক দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে নিউ ইয়র্কে পার্টনার্স ফর মাল্টিলেটরলিজম (P4M) সামিটে বক্তব্য রাখছিলেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের সামনে শান্তি, নিরাপত্তা, জলবায়ু, সন্ত্রাসবাদ, নয়া প্রযুক্তি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের মতো চ্যালেঞ্জ রয়েছে। যার মোকাবিলায় সব দেশকে যৌথভাবে কাজ করতে হবে। তিনি রাষ্ট্রসংঘ-সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে বৃহত্তর অংশগ্রহণ এবং স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে ‘সংস্কারকৃত বহুপাক্ষিকতার’ প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

জয়শংকর বলেন, বর্তমানে বিশ্ব এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিগত কয়েক দশকে বিশ্ব ক্ষমতার ভারসাম্য ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, যা একটি বহু প্রতীক্ষিত রূপান্তর। তবে তীব্র প্রতিযোগিতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সংঘাত এখন এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে। এই পরিস্থিতিগুলোর মোকাবিলা করা না হলে আন্তর্জাতিক সহযোগিতার মূল ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই, এই বর্তমান সময়ে বহুপাক্ষিকতাকে তার ভূমিকা জোরালোভাবে পালন করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জয়শংকর বলেন, বর্তমানে বিশ্ব এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিগত কয়েক দশকে বিশ্ব ক্ষমতার ভারসাম্য ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, যা একটি বহু প্রতীক্ষিত রূপান্তর।

বিদেশমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা শুধু কূটনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি বলেন, বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের ওপর এর সরাসরি প্রভাব রয়েছে। তাঁর কথায়, বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা, জলবায়ু কার্যক্রম, উদীয়মান প্রযুক্তি, উন্নয়নের জন্য অর্থায়ন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ মহামারীর জন্য প্রস্তুতির মতো বিষয়গুলোর সমাধানে দেশগুলির একসঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক ব্যবস্থায় এখনও পর্যন্ত যেটুকু সাফল্য মিলেছে তা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে। ফলে আমাদের অর্জিত ভালো বিষয়গুলিকে রক্ষা করতে হবে এবং ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য, বর্তমান বিশ্ব আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ইউক্রেন-রাশিয়া, আমেরিকা-ইরানের মতো দুটি বড় যুদ্ধ বৈশ্বিক কূটনীতিকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছে। নতুন করে হাউথি-সৌদি যুদ্ধে জ্বালানি সংকট ঊর্ধ্বমুখী। এই অবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিক গুরুত্বপূর্ণ। যদিও গত দেড় দশকে দুঃখজনকভাবে আন্তর্জাতিক সংস্থাটির গুরুত্ব হ্রাস পেয়েছে। কার্যত রাষ্ট্রসংঘকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক আমানবিক কাজে লিপ্ত হয়েছে শক্তিশালী রাষ্ট্রগুলি। সেখানেই এবার সংস্কার ও সব দেশের ঐক্যবদ্ধভাবে কাজের পক্ষে সওয়াল করলেন বিদেশমন্ত্রী জয়শংকর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.