Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Moumita Pandit Rahul Arunoday Banerjee

‘অরুণোদয় বলেছিল ঐশ্বর্য হতে পারবে না তবে…,’ বিতর্ক উসকে ফের মৌমিতার মুখে রাহুলের নাম

রাহুলকে নিয়ে আবেগঘন পোস্ট। পুজোর আবহে প্রেমের টান অনুভব করছেন মৌমিতা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৩:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৩:০৯

options
link
‘অরুণোদয় বলেছিল ঐশ্বর্য হতে পারবে না তবে…,’ বিতর্ক উসকে ফের মৌমিতার মুখে রাহুলের নাম zoom
মৌমিতা, রাহুল। ছবি: ফেসবুক
Advertisement

২৯ মার্চ, ২০২৬ সাগরের নোনা জলে তলিয়ে গিয়েছিলেন বাংলার তপুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর প্রায় পাঁচ মাস পর অর্থাৎ আগস্টের দিকে রাহুলের বাইকে বসা একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে নিজেকে প্রেমিকা সম্বোধন করেছিলেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। স্বঘোষিত প্রেমিকা দাবি করা মোটেই ভালোভাবে নেননি ইন্ডাস্ট্রির একাংশ। সুদীপ্তা চক্রবর্তী থেকে মানসী সিনহা, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, পরিচালক রাতুল মুখোপাধ্যায় মৌমিতার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই বিতর্কের পালে হাওয়া তুলে দুর্গা পুজোর কয়েকদিন বাকি থাকতেই ফের রাহুলকে নিয়ে আবেগঘন পোস্ট।

মৌমিতার দাবি অনুযায়ী, মৃত্যুর আগের মুহূর্তেও দুজনের কথা হয়েছিল। রাহুলের সঙ্গে অনেকদিন সম্পর্কে ছিলেন। সেইসময় তাঁকে বলা রাহুলের কথাগুলো বাস্তবায়িত করার প্রচেষ্টায় রয়েছেন মৌমিতা। সেটা কী কেমন? পরনে শাড়ি, গলায় নেকলেস আর হালকা মেকআপে ছবি পোস্ট করে লিখেছেন, ‘অরুণোদয় বলেছিল তুমি ঐশ্বর্য হতে পারবে না। তবে মৌমিতার সেরা ভার্শন নিশ্চয়ই হতে পারবে। সেই চেষ্টাই চলছে।’ পুজোর আবহে প্রেমের টান অনুভব করছেন মৌমিতা!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৌমিতার পোস্ট অনুযায়ী, রাহুল তাঁর সৌন্দর্যের কদর করতেন। রাই সুন্দরী হওয়া সম্ভব না হলেও নিজের সেরা ভার্শন হয়ে উঠতেই পারেন। আগস্টে মৌমিতা রাহুলকে নিয়ে পোস্ট করতেই সহানুভূতির বদলে জুটেছিল শুধুই কটাক্ষ। ‘ধান্দাবাজ’, ‘নোংরা মহিলা’র মতো বিশেষণও জুড়ে দেওয়া হয়েছিল তাঁর নামের সঙ্গে।

সাম্প্রতিক পোস্টে এখনও পর্যন্ত সিনে ইন্ডাস্ট্রির সতীর্থ বা পরিচিতমহলের কোনও মন্তব্য নজরে আসেনি। রাহুল-মৌমিতার প্রেম কাহিনি সত্যি নাকি প্রচারের আলোয় আসতে প্রয়াত অভিনেতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন মৌমিতা? এই প্রশ্নে যখন উত্তাল হয়ে উঠেছিল তখন নীরবতা ভেঙেছিলেন অভিনেত্রী।

Questions raised after Rahul Arunoday Banerjee's death
রাহুল বন্দ্যোপাধ্যায়

সমালোচকদের উদ্দেশে সমাজমাধ্যমে খোলা চিঠি লেখেন মৌমিতা। সেই সঙ্গে পরিচিতদের জন্য পোস্টের প্রায় প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছিল অনুশোচনা। নিন্দুকের জন্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মৌমিতা বলেছিলেন, ‘এত তাড়া কিসের তোমাদের আমাকে নোংরা প্রমাণ করার? প্রয়োজনে সামনে এসে কথা বলুন।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.