Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
UN

‘রাষ্ট্রসংঘে স্থায়ী সদস্যপদ পাক ভারত’, কূটনৈতিক চাপ বাড়িয়ে দিল্লির পাশে ইউরোপের ৪ দেশ

ইউরোপের চার দেশ পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রের প্রতিনিধিরা জানিয়ে দিলেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে ভারতের জায়গা পাওয়া উচিত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৫:৪৫

options
link
‘রাষ্ট্রসংঘে স্থায়ী সদস্যপদ পাক ভারত’, কূটনৈতিক চাপ বাড়িয়ে দিল্লির পাশে ইউরোপের ৪ দেশ zoom
ইউরোপের ৪ দেশের প্রতিনিধিদের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শংকর।
Advertisement

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দাবিতে দীর্ঘদিন ধরে সরব ভারত। সেই দাবিকে সমর্থন করে এবার দিল্লির পাশে দাঁড়াল ইউরোপের চার দেশ। পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রের প্রতিনিধিরা জানিয়ে দিলেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে ভারতের জায়গা পাওয়া উচিত।

৮ সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে শুরু হয়েছে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণসভা। সেই অধিবেশনের মাঝেই এই চার দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এখানেই ভারতের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন চার দেশের রাষ্ট্রপ্রধান। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার বলেন, “গ্লোবাল সাউথের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ তথা ইন্দো প্যাসিফিক অঞ্চলের উদীয়মান শক্তি হিসেবে ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা উচিত। এই বিষয়ে ভি-৪ দেশগুলি একমত।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার বলেন, ‘গ্লোবাল সাউথের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ তথা ইন্দো প্যাসিফিক অঞ্চলের উদীয়মান শক্তি হিসেবে ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা উচিত।’

অন্যদিকে রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে এদিন জয়শংকর বলেন, বর্তমানে বিশ্ব এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিগত কয়েক দশকে বিশ্ব ক্ষমতার ভারসাম্য ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, যা একটি বহু প্রতীক্ষিত রূপান্তর। তবে তীব্র প্রতিযোগিতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সংঘাত এখন এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে। এই পরিস্থিতিগুলোর মোকাবিলা করা না হলে আন্তর্জাতিক সহযোগিতার মূল ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই, এই বর্তমান সময়ে বহুপাক্ষিকতাকে তার ভূমিকা জোরালোভাবে পালন করতে হবে।

বিদেশমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা শুধু কূটনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি বলেন, বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের ওপর এর সরাসরি প্রভাব রয়েছে। তাঁর কথায়, বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা, জলবায়ু কার্যক্রম, উদীয়মান প্রযুক্তি, উন্নয়নের জন্য অর্থায়ন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ মহামারীর জন্য প্রস্তুতির মতো বিষয়গুলোর সমাধানে দেশগুলির একসঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক ব্যবস্থায় এখনও পর্যন্ত যেটুকু সাফল্য মিলেছে তা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে। ফলে আমাদের অর্জিত ভালো বিষয়গুলিকে রক্ষা করতে হবে এবং ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.