ইমিগ্রেশন (অভিবাসন ছাড়পত্র) ছাড়াই ইটালির তিন নাগরিক দিল্লি বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে জার্মানির মিউনিখ পাড়ি দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিমান সংস্থাকে শোকজ করে স্বরাষ্ট্রমন্ত্রক। এবার ওই ঘটনায় নিজেদের এক কর্মীকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া। কেন্দ্রের আসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু মঙ্গলবার একথা জানালেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, তদন্তে দেখা গিয়েছে বিমানবন্দরের নির্ধারিত পথ ধরে যাত্রীদের পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা এয়ার ইন্ডিয়ার কর্মী নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেননি। ওই কর্মীকে দোষী সাব্যস্ত করে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, তিন ইতালীয়র ঘটনার প্রেক্ষিতে কানেক্টিং আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের জন্য পরিচালন ও নিরাপত্তা সংক্রান্ত কার্যপদ্ধতি পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে একটিমাত্র পদ্ধতির বদলে নিরাপত্তা যাচাইয়ে একাধিক স্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কেন্দ্র বিমানবন্দরে যাত্রীদের সম্পূর্ণ যাত্রাপথ পর্যালোচনা করেছে। এর মধ্যে রয়েছে বোর্ডিং পাস ইস্যু করা, যাত্রীদের যাত্রাপথ নির্ধারণ, সংযোগকারী বিমানবন্দরে যাত্রীদের পৃথকীকরণ ও চলাচল এবং ‘ডিজি-যাত্রা’-র ভূমিকা।
আরও পড়ুন:
সন্দেহভাজন তিন যাত্রী গত ৪ সেপ্টেম্বর এয়ার ইন্ডিয়ার একটি উড়ানে অমৃতসর থেকে দিল্লি এসেছিলেন। এরপর মিউনিখগামী লুফৎহানসার বিমানের টিকিট কাটেন তাঁরা। নির্দিষ্ট দিনে আন্তর্জাতিক উড়ানে চেপেও বসেন তিনজন। অভিযোগ, অভিভাসন ছাড়পত্র ছাড়াই তাঁদের আন্তর্জাতিক লাউঞ্জে পৌঁছে দেওয়া হয়েছিল। প্রশ্ন ওঠে, রাজধানীর গুরুত্বপূর্ণ বিমানবন্দরে কীভাবে এই ঘটনা ঘটতে পারল? পদ্ধতিগত ত্রুটিই কী কারণ নাকি নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র! উল্লেখ্য, ওই ঘটনার গায়ে গায়ে ছিল ‘ব্রিকস’ আন্তর্জাতিক সম্মেলেন। যেখানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ বিভিন্ন দেশের তাবড় রাষ্ট্রনেতারা।
আরও পড়ুন:
ঘটনার গুরুত্ব বিচার করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে শোকজ নোটিস পাঠিয়ে কৈফিয়ত তলব করে কেন্দ্র। পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্র মন্ত্রক। অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় নিয়ম লঙ্ঘন নিয়ে এয়ার ইন্ডিয়ার কাছে নয়টি বিষয়ে লিখিত জবাব চায়। নিয়ম লঙ্ঘন ও নির্দেশ অমান্য করার দায়ে কেন এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে বিমান সংস্থাটিকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এরপরেই দোষী সাব্যস্ত কর্মীকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া।
সর্বশেষ খবর
-
‘চোরাশিকারিদের হাতে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণী’, হাসিমারায় প্রকৃতি ও সম্পদ বাঁচানোর অঙ্গীকার মুখ্যমন্ত্রীর
-
গঙ্গার ধার দখল করে ‘অবৈধ’ নির্মাণ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়
-
সর্ষের মধ্যেই ভূত! বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্য সেনা জওয়ানের, গ্রেপ্তার ৩
-
‘তিলক কেটে দিন’, গণপতি দর্শনে গিয়ে পুরোহিতকে আবদার শাহরুখের, বাদশার ভক্তিতে মুগ্ধ নেটপাড়া
-
আইএফএ শিল্ডের চূড়ান্ত সূচি প্রকাশ্যে, ডুরান্ড হেরে শিল্ডে নজর মোহনবাগানের