শাহরুখ খান। পদবি ধর্ম পরিচয় নির্ধারণ করে দিলেও বলিউড বাদশা বরাবরই হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মানের নিদর্শন দিয়ে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন যে, “আমি মুসলমান, আর আমার স্ত্রী গৌরী হিন্দু। তবে আমার তিন সন্তান কিন্তু শুধুই ‘হিন্দুস্তানী’।” বাদশার এহেন বক্তব্যেই স্পষ্ট হয় যে সন্তানদের বরাবরই তিনি মনুষ্যত্বের পাঠ দিয়ে এসেছেন। যাঁর কাছে ধর্ম পরিচয়ের থেকেও প্রাধান্য পেয়েছে মানবতার ধর্ম। এবার গণপতি দর্শনে গিয়ে ফের একবার সর্বধর্ম সমন্বয়ের পাঠ দিলেন শাহরুখ খান।
টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের অফিসের পুজোয় অংশ নিতে দেখা গিয়েছে বাদশাকে। সেখানেই গণপতিকে প্রণাম করার পর নিজে যেচে পুরোহিতের কাছে কপালে আশীর্বাদি তিলক কেটে দেওয়ার অনুরোধ করেন শাহরুখ খান।
আরও পড়ুন:
বাদশার প্রাসাদোপম বাংলোয় যেমন ইদ উদযাপন হয়, তেমনই মহাসমারোহে গণেশ চতুর্থীও পালন করেন তিনি। ফি বছর শত ব্যস্ততার মাঝেও মুম্বইয়ের খ্যাতনামা লালবাগচা রাজার দর্শনে যান কিং খান। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শতব্যস্ততা সত্ত্বেও গণপতি উৎসবের আবহে সম্প্রতি স্ত্রী গৌরী খান ও কন্যা সুহানা খানকে নিয়ে লালবাগচা রাজার দর্শন সেরে আসেন তিনি। যে লেন্সবন্দি মুহূর্ত ইতিমধ্যেই নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। এমন আবহেই শাহরুখের গণেশবন্দনার আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের অফিসের পুজোয় অংশ নিতে দেখা গিয়েছে বাদশাকে। সেখানেই গণপতিকে প্রণাম করার পর নিজে যেচে পুরোহিতের কাছে কপালে আশীর্বাদি তিলক কেটে দেওয়ার অনুরোধ করেন শাহরুখ খান। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই কিং খানের প্রশংসায় পঞ্চমুখ নেটভুবনের একাংশ। কারও মন্তব্য, ‘এই না হলে সচ্চা সেক্যুলার!’ কেউ বা মনে করিয়ে দিলেন, ‘শাহরুখ বরাবরই হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’ একাংশ আবার বাদশার আধ্যাত্মিকদর্শনের প্রশংসাও করেছেন।
View this post on Instagram
ধর্ম নিরপেক্ষ দেশ হলেও একাধিকবার পদবির জেরে ‘দেশদ্রোহী’ খোঁটা খেতে হয়েছে শাহরুখ খানকে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমায় তাঁর অবদান ভুলে নেটপাড়াতেও একাধিকবার দাবি করা হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ তৎসত্ত্বেও বারবার আন্তর্জাতিক ময়দানে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন বলিউড বাদশা। কখনও তাঁর সিনেমার মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তো কখনও বা আবার স্বেচ্ছাসেবী সংস্থা খুলে দেশের দুস্থদের সাহায্য করে বুঝিয়ে দিয়েছেন যে, আদতে মানবতার ধর্মে বিশ্বাসী তিনি। এমনকী নিজের তিন সন্তানকেও হিন্দু কিংবা মুসলিম ধর্মের আদর্শে নয় বরং ভারতীয় পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার পাঠ দিয়েছেন তিনি। আর ঠিক সেকারণেই তাঁর জীবনদর্শন অনুরাগীদের কাছে ব্যকরণসম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিহারের পর ওড়িশায় যুগলের পথ আটকে হেনস্তা, মারধর-অশ্লীল আচরণ, প্রকাশ্যে ভিডিও
-
মুকুন্দপুরে ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল সংঘর্ষে ডিমবৃষ্টি, পৌঁছল পুলিশ
-
‘এক বার জো ম্যায়নে কমিটমেন্ট’, সলমনের সংলাপে জাতীয় পুরস্কারের আসর মাতাল ‘অঙ্ক কি কঠিন’-এর খুদেরা
-
আমেরিকা-ডেনমার্ক-গ্রিনল্যান্ডের মধ্যে ‘অনন্ত’ চুক্তির ঘোষণা ট্রাম্পের, উঠছে বহু প্রশ্ন
-
বাসে-ট্রেনে রোজ অফিস যাতায়াতে কোমর-ঘাড়ের কাহিল দশা? বদলে ফেলুন এই ৭ অভ্যাস