শোকের ছায়া বলিউডের মুখার্জি পরিবারে। প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং কাজলের কাকিমা। জনসাধারণের কাছে তিনি রানির মা হিসেবে পরিচিত হলেও একসময়ে বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছেন। স্বামী রাম মুখোপাধ্যায় ছিলেন তৎকালীন খ্যাতনামা পরিচালক। বলিউড মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন কৃষ্ণা মুখোপাধ্যায়।
দেবশ্রীর মেজ দিদি হলেন কৃষ্ণা রায় (মুখোপাধ্যায়)। ছয়ের দশকে তিনি ছিলেন জনপ্রিয় ফাংশান আর্টিস্ট। কৃষ্ণা বিয়ে করেছিলেন মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারে।
আরও পড়ুন:
কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর প্রকাশ্যে আনা হয়েছে জামাই আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার তরফে। এক বিবৃতিতে যশরাজ ফিল্মসের তরফে জানানো হয়েছে, “অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি যে, “রানি মুখোপাধ্যায়ের মা শ্রীমতি কৃষ্ণা মুখোপাধ্যায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এযাবৎকাল আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং পাশে থাকার জন্য মুখার্জি পরিবার আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি।” জানা গিয়েছে, মৃত্যুকালে কৃষ্ণার বয়স হয়েছিল ৭৫। এযাবৎকাল মুখার্জি পরিবারের নানা উৎসবে আতিথেয়তা সামলাতে দেখা গিয়েছে তাঁকে। রানির সঙ্গে বলিউডের নানা অনুষ্ঠানেও দেখা যেত মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে।

দেবশ্রীর মেজ দিদি হলেন কৃষ্ণা রায়। ছয়ের দশকে তিনি ছিলেন জনপ্রিয় ফাংশান আর্টিস্ট। কৃষ্ণা বিয়ে করেছিলেন মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারে। শশধর মুখোপাধ্যায়ের পুত্র রাম মুখোপাধ্যায় ছিলেন কৃষ্ণার স্বামী। তাঁদের দুই সন্তান রাজা আর রানি। রানির সিনেমা জগতে আসা মাসি দেবশ্রী রায়ের স্টারডম দেখেই। রানি মুখোপাধ্যায়ের ছোটবেলায় আইডল ছিলেন তাঁর ছোট মাসি দেবশ্রী রায়। পঁচিশ সালের জুলাই মাসেই দিদি ঝুমাকে হারিয়েছেন দেবশ্রী। এবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন মেজদিদি কৃষ্ণা মুখোপাধ্যায়।

সর্বশেষ খবর
-
সাবান-শ্যাম্পু-টুথপেস্ট নিরামিষ না আমিষ? এবার তাও জানা যাবে, সোমেই লাগু কেন্দ্রের নয়া নিয়ম
-
ফের গড়াপেটায় জড়াল সিএসকে! দলের মধ্যে থেকেই গোপন তথ্য ফাঁস, কাঠগড়ায় তরুণ ক্রিকেটার
-
স্বপ্নাদেশে ডাকাতি করে পুজোর সূচনা, আট পুরুষ পরেও ঐতিহ্য মেনেই উমা আসেন বাতাসপুরে
-
‘রাষ্ট্রসংঘে স্থায়ী সদস্যপদ পাক ভারত’, কূটনৈতিক চাপ বাড়িয়ে দিল্লির পাশে ইউরোপের ৪ দেশ
-
ক্যাশলেস থেকে ক্যাশে! প্রশ্নের মুখে ভারতের অর্থনৈতিক স্বনির্ভরতা