Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Kalpan Mitra Emperor vs Sarat Chandra

‘তোপসে’ কল্পন এবার দেবদাস, দিলীপ কুমার, শাহরুখদের উত্তরসূরি নবপ্রজন্ম? সার্টিফিকেট সৃজিতের

সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' ছবিতে চমক! 'চন্দ্রমুখী' কৌশানীর বিপরীতে 'দেবদাস' হচ্ছেন কল্পন মিত্র।

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৫:০৫

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৫:০৫

options
link
‘তোপসে’ কল্পন এবার দেবদাস, দিলীপ কুমার, শাহরুখদের উত্তরসূরি নবপ্রজন্ম? সার্টিফিকেট সৃজিতের zoom
সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' ছবিতে কল্পন মিত্র
Advertisement

সাহিত্যের পাতা থেকে বড়পর্দায়। কলম বনাম তলোয়ারের লড়াই নিয়ে ছাব্বিশ সালের পুজোর পর্দায় আসছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। দ্রোহকালের প্রেক্ষাপটে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায়কে একসূত্রে বেঁধে ইতিমধ্যেই প্রচারঝলকে কৌতূহলের পারদ চড়িয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এবার খবর, বিশেষ অতিথি এই পিরিয়ড ড্রামায় দেখা যাবে কল্পন মিত্রকে। যিনি এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজ এবং ‘পদাতিক’ ছবিতে অভিনয় করেছেন।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ ঠিক তেমনই এক সৃষ্টি, যা প্রকাশের পর ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রায় একশো বছর বাদে সেই ইতিহাস, সেই দ্রোহকালের প্রেক্ষাপটই এবার বড় পর্দায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

‘পথের দাবী’র শতবর্ষের প্রাক্কালে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ফিরে দেখছে বাংলা সাহিত্যের এমন এক অধ্যায়কে, যেখানে শব্দ শুধু সাহিত্য ছিল না— ছিল প্রতিবাদের ভাষা। কিছু সৃষ্টি-সাহিত্য বরাবরই সময়ের দলিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ ঠিক তেমনই এক সৃষ্টি, যা প্রকাশের পর ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রায় একশো বছর বাদে সেই ইতিহাস, সেই দ্রোহকালের প্রেক্ষাপটই এবার বড় পর্দায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেই বৃহত্তর আখ্যানেই কল্পনের চরিত্রটি বিশেষ মাত্রা যোগ করবে। ফেলুদার সাগরেদ ‘তোপসে’কে এবার দর্শকমহলের কাছে ‘দেবদাস’ অবতারে তুলে ধরতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে দেবদাস কল্পন মিত্র।

“‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর জন্য আমার ক্লাসিক্যাল একটা মুখ দরকার ছিল দেবদাসের জন্য।…” 

কল্পন মিত্রকে ‘দেবদাস’ চরিত্রে নির্বাচন প্রসঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মন্তব্য, “কল্পনের সঙ্গে আমার প্রথম আলাপ ‘ফেলুদা ফেরত’-এর সূত্রে। তারপর ‘ফেলুদার গোয়েন্দাগিরি’তে কাজ হয়েছে। আমাদের একটা বন্ধুত্ব হয়েছে। তারপর ও ‘পদাতিক’-এ ছিল। এমনকী ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবিতেও কল্পনের সঙ্গে কাজ করেছি। তবে সেটা ভোকাল আর্টিস্ট হিসেবে। কিন্তু ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর জন্য আমার ক্লাসিক্যাল একটা মুখ দরকার ছিল দেবদাসের জন্য। তরুণ কাউকে চেয়েছিলাম। ওর চরিত্রটা এখানে অতিথি শিল্পীর। প্রস্তাব দিতেই কল্পন রাজি হয়ে গেল।”

‘দেবদাস’ চরিত্রটি সিনেমার পর্দায় বারবার উঠে এসেছে। অতীতে এই কাল্ট ক্লাসিক চরিত্রে যেমন পিসি বড়ুয়া, কেএল সায়গল, দিলীপ কুমারের মতো তাবড় কিংবদন্তিরা অভিনয় করেছেন, তেমনই পরবর্তীতে শাহরুখ খান, অভয় দেওল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শাকিব খানদের দেখা গিয়েছে। তাঁদের উত্তরসূরি হিসেবে সৃজিতের ছবিতে কল্পন মিত্র কীভাবে সেই চরিত্র ফুটিয়ে তুলবেন, সেটাই দেখার অপেক্ষা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.