রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব জাতীয় তদন্তকারী সংস্থার। আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন মালদহের মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনা ঘটে। আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে এনআইএ। সেই মামলাতে সাবিনাকে তলব করল তদন্তকারী সংস্থা।
ছাব্বিশ নির্বাচন শুরুর ঠিক আগে এপ্রিল মাসে মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে জুডিশিয়াল অফিসারদের উপর হামলা চালানো হয়। ঘেরাও করা হয়। পরে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এই কাণ্ডে বিধায়ক স্বামী মেহবুব আলমের নাম জড়ায়। এনআইএ-এর পক্ষ থেকে তাঁকে তলব করা হয়। আগস্ট মাসে মেহবুব এনআইএ কার্যালয়ে হাজিরা দেন। এবার বিধায়কেও তলব করল তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন:
মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে দু’টি মামলার মধ্য়ে একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে। আর একটি মামলায় ১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। প্রথম মামলায় ৫৪ পাতা ও দ্বিতীয় মামলায় ১১ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে খুনের চেষ্টা, সরকারি কর্মীর উপর হামলা, হেনস্তা, সরকারি কর্মীকে কর্তব্য পালনে বাধা দেওয়া, বেআইনিভাবে আটকে রাখা, সরকারি কাজে বাধা দান-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযুক্ত হিসেবে ২৩ জনকে দেখানো হয়েছে চার্জশিটে।
উল্লেখ্য, এসআইআর পর্ব চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকা। সমস্ত নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে বিডিও অফিসের ভিতরে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। এ ছাড়াও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। মহিলা বিচারক-সহ অন্যান্য বিচারকদের হেনস্তার ঘটনায় তদন্তভার হাতে নেয় এনআইএ। সেই ঘটনায় তলব করা হল সুজাপুরের বিধায়ক সাবিনাকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সাবান-শ্যাম্পু-টুথপেস্ট নিরামিষ না আমিষ? এবার তাও জানা যাবে, সোমেই লাগু কেন্দ্রের নয়া নিয়ম
-
ফের গড়াপেটায় জড়াল সিএসকে! দলের মধ্যে থেকেই গোপন তথ্য ফাঁস, কাঠগড়ায় তরুণ ক্রিকেটার
-
স্বপ্নাদেশে ডাকাতি করে পুজোর সূচনা, আট পুরুষ পরেও ঐতিহ্য মেনেই উমা আসেন বাতাসপুরে
-
‘রাষ্ট্রসংঘে স্থায়ী সদস্যপদ পাক ভারত’, কূটনৈতিক চাপ বাড়িয়ে দিল্লির পাশে ইউরোপের ৪ দেশ
-
ক্যাশলেস থেকে ক্যাশে! প্রশ্নের মুখে ভারতের অর্থনৈতিক স্বনির্ভরতা