ম্যাচ গড়াপেটায় জড়িয়ে ২ বছর নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু আবারও ফিক্সিংয়ের অভিযোগে বিদ্ধ মহেন্দ্র সিং ধোনির দল! সূত্রের খবর, এক প্রাক্তন রনজি খেলোয়াড়ের বিরুদ্ধ স্টিং অপারেশন চালাতে গিয়ে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, ওই খেলোয়াড়ের কাছে সিএসকের প্রথম একাদশের তথ্য থাকত ম্যাচের বহু আগে থেকেই। জুয়াড়িদের কাছে সেই তথ্য বিক্রি করতেন তিনি।
একটি সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, নাগাল্যান্ডের হয়ে রনজি খেলা রচিত ভাটিয়ার উপর স্টিং অপারেশন চালান এক সাংবাদিক। তিনি নিজেকে জুয়াড়ি হিসাবে পরিচয় দিয়ে দেখা করেছিলেন রচিতের সঙ্গে। কথোপকথনের সময়ে রচিত সাফ জানিয়ে দেন, টসের অনেক আগেই তাঁর হাতে চলে আসত সিএসকের টিম লিস্ট। সেই তালিকা স্ন্যাপচ্যাটের মাধ্যমে লন্ডনে থাকা জুয়াড়িদের কাছে পাঠিয়ে দিতেন রচিত। প্রত্যেক টিম লিস্ট পিছু ৬০ লক্ষ টাকা দরও হাঁকতেন তিনি। রচিত জানিয়েছেন, ২০২৫ আইপিএলের পাঁচটি ম্যাচের টিমলিস্ট এভাবেই বিক্রি করেছেন।
আরও পড়ুন:
রচিতের কথায়, ম্যাচে গড়াপেটার জন্য ম্যাচপিছু ১ কোটি টাকা ধার্য করেছিলেন ২০২৬ আইপিএলে। কিন্তু সিএসকে স্কোয়াডে তাঁর ‘চর’ সুযোগ পাননি আইপিএলে। সেকারণেই আইপিএলে আর গড়াপেটা করতে পারেননি রচিত। তাঁর ‘চর’ খেলতে নামেন দিল্লি প্রিমিয়ার লিগে। সেখানেই চুটিয়ে গড়াপেটার ব্যবসা চালিয়েছেন রচিত। স্রেফ টিম লিস্ট নয়, ম্যাচের সময়কার নানা ঘটনাও ৯০ শতাংশ ক্ষেত্রেও মিলিয়ে দিয়েছেন বলে তাঁর দাবি। রান আউট, মন্থর ব্যাটিং-রচিতের কথামতো সমস্তই করেছে তাঁর ‘চর’।
সিএসকে শিবিরে লুকিয়ে থাকা এই ‘চর’টি কে? ইঙ্গিত বলছে, বংশ বেদী নামে এক তরুণ ক্রিকেটার দলের গোপন তথ্য ফাঁস করেছেন। তিনি চোটের কারণে ২০২৬ আইপিএল খেলতে পারেননি, তবে দিল্লির লিগে খেলেছেন। বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই দিল্লির ক্রিকেট সংস্থা বিবৃতি দিয়েছে, তদন্তের জন্য বিসিসিআইয়ের সাহায্য়ও চেয়েছে। তবে ক্রিকেট সংস্থাদের সাফ কথা, এই বিস্ফোরক দাবি এখনও পর্যন্ত খতিয়ে দেখা হয়নি। প্রমাণও মেলেনি। তবে গড়াপেটার ঘটনায় অতীতে চেন্নাইয়ের নাম জড়িয়েছে বলেই ক্রিকেটমহলে ফের চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভোটের লড়াই এখন সোশাল মিডিয়ায়! জেন জি-র মন পাওয়ার লড়াইয়ে এগিয়ে কে?
-
সামান্য লুডো খেলা নিয়ে বচসা, বন্ধুর হাতেই ‘খুন’ বৃদ্ধ, চাঞ্চল্য মিনাখাঁয়
-
‘পুজোয় প্রেম হয়নি তবে প্রেমের পর পুজোগুলো স্পেশাল হয়েছে’, খোলামেলা আড্ডায় মানসী
-
অনলাইন সাট্টায় খোয়া যাচ্ছে কষ্টের রোজগার! বাস্তবের ‘মটকা কিং’দের সন্ধানে লালবাজার
-
সময় নেই রেওয়াজের, মন্ত্রিত্বের ব্যস্ততা সামলেই পুজোর গানে মন্ত্রী সুমনা সরকার