লুডো খেলা নিয়ে বচসা। তার জেরে কোদালের আঘাতে বৃদ্ধকে ‘খুন’। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের। মৃতের নাম পরান মণ্ডল। পুলিশ তদন্তে নেমে মৃতের বন্ধু অভিযুক্ত সমীর মণ্ডলকে গ্রেপ্তার করেছে। সামান্য লুডো খেলাকে ঘিরে কারও প্রাণ চলে যেতে পারে! ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা।
মিনাখাঁ (Minakha) থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের পুটখালির কালীতলা এলাকায় বাড়ি বছর ৬৫ বয়সের পরান মণ্ডলের। দিনের কাজকর্ম মিটিয়ে বন্ধু সমীর মণ্ডলের সঙ্গে প্রায় প্রতিদিন লুডো খেলতেন পরান। সোমবার রাতেও বাড়ির অদূরে রাস্তার ধারে দুই বন্ধু লুডো খেলা শুরু করেন। দুজনেই মদ্যপ ছিলেন বলে খবর। খেলা নিয়েই দুজনের মধ্যে তুমুল বচসা শুরু হয়।
আরও পড়ুন:
সেই বচসা থেকেই প্রাণ চলে গেল একজনের। অভিযোগ, বচসার মধ্যেই সমীর মণ্ডল আচমকা কোদাল দিয়ে পরান মণ্ডলের মাথার পিছনে আঘাত করেন। সেই আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন পরান। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোকজন। তাঁকে উদ্ধার করে দ্রুত মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে পরান মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
খবর দেওয়া হয় মিনাখাঁ থানায়। রাতেই হাসপাতাল ও ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত সমীর মণ্ডলকে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। সামান্য লুডো খেলাকে ঘিরে বচসা? নাকি খেলার সময় দু’জনের মধ্যে অন্য কোনও বিষয় নিয়ে বচসা হয়েছিল? তার জেরে এই খুনের ঘটনা। ধৃতকে জেরা করে তথ্য পেতে চাইছে পুলিশ। আজ, মঙ্গলবারদ ধৃতকে বসিরহাট আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তিলক কেটে দিন’, গণপতি দর্শনে গিয়ে পুরোহিতকে আবদার শাহরুখের, বাদশার ভক্তিতে মুগ্ধ নেটপাড়া
-
আইএফএ শিল্ডের চূড়ান্ত সূচি প্রকাশ্যে, ডুরান্ড হেরে শিল্ডে নজর মোহনবাগানের
-
মধ্যপ্রদেশের পর এবার দিল্লি, সাড়ে ৪ ঘণ্টায় যমুনার ৫৮৫ কেজি বর্জ্য সাফাই বিট্টুর
-
ইমিগ্রেশন ছাড়াই ভারত ছাড়েন ৩ ইতালীয়! অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া
-
পুজোয় সান্দাকফু, ফালুট ঘোরার প্ল্যান, ফের চালু এন্ট্রি ফি, কত টাকায় মিলবে ভ্রমণ পাস?