Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Tulu Mondal

আরও বিপাকে টুলু মণ্ডল, এফআইআর খারিজ ও রক্ষাকবচের আবেদন নাকচ করল হাই কোর্ট

আরও বিপাকে বীরভূমের 'পাথর সম্রাট' টুলু মণ্ডল। পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর করেছিল। সেগুলি খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। রক্ষাকবচের আবেদনও করা হয়েছিল।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৬:৩১

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৬:৩১

options
link
আরও বিপাকে টুলু মণ্ডল, এফআইআর খারিজ ও রক্ষাকবচের আবেদন নাকচ করল হাই কোর্ট zoom
টুলু মণ্ডলের আবেদন নাকচ করল হাই কোর্ট।
Advertisement

আরও বিপাকে বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল (Tulu Mondal)। পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর করেছিল। সেগুলি খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। রক্ষাকবচের আবেদনও করা হয়েছিল। কিন্তু আদালত কোনও আবেদনেই সাড়া দেয়নি। পলাতক টুলু মণ্ডলের আবেদন এদিন খারিজ করেছে হাই কোর্ট। আজ, মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা উঠেছিল।

রাজ্যে পালাবদলের পর বীরভূম পুলিশ হানা দিয়েছিল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে। ম্যারাথন তল্লাশির পর সেখান থেকে নগদে সাড়ে ২৮ কোটি টাকা ও প্রচুর পরিমাণে সোনা উদ্ধার হয়েছিল। জেরায় মিনার মণ্ডল স্বীকার করেছিল ওই টাকা টুলু মণ্ডলের। এরপরই টুলু মণ্ডলের কাজকর্মের দিকে নজর দেয় প্রশাসন। এরপরই পুলিশি তদন্তে সামনে আসে টুলুর একাধিক বেআইনি কাজকর্মের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূল আমলে বেআইনি বালি ও পাথর পাচারে ‘সম্রাট’ হয়ে উঠেছিল এই টুলু মণ্ডল। বিশাল বিশাল বেআইনি খাদানের হদিস মেলে। কোটি কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া যায়। এদিকে তদন্ত শুরুর আগে থেকেই উধাও হয়ে গিয়েছেন এই টুলু। পুলিশি তদন্তে প্রাথমিকভাবে ২০০ কোটি টাকার উপর বেআইনি সম্পত্তি পাওয়া গিয়েছে। এছাড়াও বিপুল সংখ্যায় বিলাসবহুল দামী গাড়িও মেলে টুলুর গ্যারাজে। মিলেছে প্রচুর সংখ্যায় ডাম্পার। বিদেশেও তাঁর প্রচুর সম্পত্তি রয়েছে বলে আশঙ্কা। টুলুর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ-প্রশাসন। কোথায় তিনি আত্মগোপন করেছেন, বিদেশে পালিয়ে গিয়েছেন কিনা, সেই বিষয়ে এখনও তেমন কোনও তথ্য পাওয়া যায়নি।

টুলুর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলাও হয়েছে। এই পরিস্থিতিতে রক্ষাকবচ ও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলি খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন টুলু। কিন্তু সেখানেও কোনও স্বস্তি মিলল না তৃণমূল ঘনিষ্ঠ এই বালি ও পাথর মাফিয়ার। পত্রপাট আদালত সেই আবেদন খারিজ করে দিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.