Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026

পুজোয় সান্দাকফু, ফালুট ঘোরার প্ল্যান, ফের চালু এন্ট্রি ফি, কত টাকায় মিলবে ভ্রমণ পাস?

অ্যাডভেঞ্চার ট্যুরিজম মন টানে! পুজোর ছুটিতে হিম শীতল পরিবেশে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, লোৎসে এবং মাকালু শৃঙ্গ দর্শনের জন্য সান্দাকফু অথবা ফালুটে ট্রেকিংয়ে চান! তবে এখন থেকে আর বিনা পয়সায় হবে যাওয়া যাবে না।

বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৬:৪৪

link
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৬:৪৪

options
link
পুজোয় সান্দাকফু, ফালুট ঘোরার প্ল্যান, ফের চালু এন্ট্রি ফি, কত টাকায় মিলবে ভ্রমণ পাস? zoom
উত্তরবঙ্গের এই রুটে ফের চালু এন্ট্রি ফি, কত টাকায় মিলবে ভ্রমণ পাস?
Advertisement

অ্যাডভেঞ্চার ট্যুরিজম মন টানে! পুজোর ছুটিতে হিম শীতল পরিবেশে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, লোৎসে এবং মাকালু শৃঙ্গ দর্শনের জন্য সান্দাকফু অথবা ফালুটে ট্রেকিংয়ে চান! তবে এখন থেকে আর বিনা পয়সায় হবে যাওয়া যাবে না। জেনে রাখুন, এবার গাঁটের কড়ি খরচ করে অনুমতি নিতে হবে। অর্থাৎ পর্যটকদের এখন থেকে ফি দিয়ে ভ্রমণ পাস করতে হবে।

বর্ষাকালীন বন্ধের পর ১৫ সেপ্টেম্বর সিঙ্গালিলা জাতীয় উদ্যান খুলেছে। এরপরই ফি লাগুর সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকার সংরক্ষিত বনাঞ্চলে ফি আদায় সাময়িকভাবে স্থগিত করেছিল। সেটি ফের চালু হয়েছে। স্বভাবতই সান্দাকফু ও ফালুটগামী পর্যটকদের এখন থেকে আবারও ফি দিতে হবে। জানা গিয়েছে, সান্দাকফু ও ফালুট ভ্রমণের জন্য ভারতীয় পর্যটকদের মাথাপিছু ২০০ টাকা এবং বিদেশি পর্যটকদের মাথাপিছু ৫০০ টাকা দিতে হবে। পাশাপাশি, প্রতি গাড়ির জন্য দৈনিক ৪৮০ টাকা হারে আলাদা ফি ধার্য হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Durga Puja 2026: Planning a trip to Sandakphu and Phalut during Puja, Entry fees are back
সিঙ্গালীলা ফরেস্টের ভিতর দিয়ে যেতে হয় সান্দাকফু, ফালুট। ছবি-সংগৃহীত

সান্দাকফু রুটের নিচের দিকে যেমন, মানেভঞ্জন থেকে তুমলিং বা টংলু পর্যন্ত পর্যটকদের মাথাপিছু ২০ টাকা ফি ধরা হয়েছে। তবে প্রবেশমূল্য অথবা ফি-এর বিষয়টি নতুন কিছু নয়। এর আগে রাজ্য সরকার সংরক্ষিত জঙ্গলে পর্যটকদের ফি আদায় সাময়িকভাবে স্থগিত করেছিল। সম্প্রতি উচ্চ-পর্যায়ের কমিটি সংরক্ষিত এলাকাগুলোর জন্য পর্যটকদের ফি সংক্রান্ত নতুন পদ্ধতি তৈরির করছে। অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে বনদপ্তর সেটাই চালু করেছে। ১৫ সেপ্টেম্বর সিঙ্গালিলা জাতীয় উদ্যান খুলেছে। এরপরই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সান্দাকফু ট্রেকিং এবং ল্যান্ড রোভার রুটের জন্য পরিচিত সিঙ্গালিলা জাতীয় উদ্যানে অক্টোবর-ডিসেম্বর মাসে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা ভিড় করেন। এবার ভিড় বেশি হবে বলেই মনে করছেন পর্যটন সংস্থার কর্তারা। যদিও তাদের একাংশের মতে ফের প্রবেশ মূল্য চালু হওয়ায় সান্দাকফু ভ্রমণের সামগ্রিক খরচ বাড়িয়ে দিতে পারে। কারণ, যাতায়াত, রাত্রিযাপন, খাবার এবং অন্য পরিষেবার খরচ রয়েছে। সিংগালিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাস সান্দাকফু ও সিঙ্গালিলা জাতীয় উদ্যানে ট্রেকিং এবং ভ্রমণের জন্য সেরা সময় অর্থাৎ পিক সিজন। গত বছর কয়েক হাজার পর্যটক ও ট্রেকার সান্দাকফু ভ্রমণ করেছেন। এবার ভিড় বাড়বে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.