ঠিক ছিল আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল-মহামেডান। আপাতত মহামেডান প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় মঙ্গলবার থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে না। সেক্ষেত্রে বুধবার মোহনবাগান-শ্রীনিধি ডেকান ম্যাচ দিয়েই শুরু হবে এবারের শিল্ড। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নামবে ২৪ সেপ্টেম্বর কাস্টমসের বিরুদ্ধে।
শিল্ডে ছয় বিদেশিকে খেলানোর সুযোগ থাকছে সব দলগুলোর কাছে। সেই মতো জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, সমীর জেলকোভিচ, দেজন দ্রাজিচরা আইএসএলে নামার আগে শিল্ডের এই ম্যাচগুলোতে গেম টাইম পেয়ে যাবেন। তবে হাতে হালকা চোট রয়েছে সমীর জেলকোভিচের। এদিন তিনি মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। রিহ্যাব করেছেন।
আরও পড়ুন:
ডুরান্ড হাতছাড়া হওয়ার পর আইএফএ শিল্ড পাখির নজর মোহনবাগানের। ডুরান্ড না পাওয়ায় চাপ রয়েছে মোহনবাগান কোচ দিলেমপেরিসের উপরেও। ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পর থেকেই পরবর্তী প্রতিযোগিতায় ভালো ফলের লক্ষ্য নিয়েছে মোহনবাগান শিবির। তবে অফিস ম্যাচের জন্য শুরুর দিকে সম্ভবত খেলতে পারবেন না সায়ন বন্দ্যোপাধ্যায়। শিল্ডের গ্রুপ পর্বে শ্রীনিধি ডেকান ছাড়াও শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। শিল্ডের খেলা যেহেতু দুপুর তিনটে থেকে শুরু, সেই জন্য পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এই কয়েকদিন দুপুর তিনটে থেকে অনুশীলন করছে মোহনবাগান। প্রসঙ্গত, শিল্ড খেলার জন্য ৩৫ জন ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়েছে তারা।
অন্যদিকে ইস্টবেঙ্গল রেজিস্ট্রেশন করিয়েছে ৫৩ জন ফুটবলারকে। সিনিয়র এবং জুনিয়র দুই দলের ফুটবলারদেরই সই করিয়েছে লাল-হলুদ শিবির। তবে শোনা যাচ্ছে কোচ হাবাস পূর্ণশক্তির দল নিয়েই এই টুর্নামেন্টে খেলবেন। ইস্টবেঙ্গল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৩০ সেপ্টেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাসে-ট্রেনে রোজ অফিস যাতায়াতে কোমর-ঘাড়ের কাহিল দশা? বদলে ফেলুন এই ৭ অভ্যাস
-
আপাতত ভাঙা যাবে না ‘ডায়মন্ড গড়’, ফের হাই কোর্টে স্বস্তি পেলেন অভিষেক
-
ধর্মীয় কারণে বন্দে মাতরম না গাইলে শাস্তি নয়! নয়া আইন নিয়ে বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
-
একের পর এক নেতা গ্রেপ্তার! মাঠে প্রচার বন্ধ করলেও অন্য কৌশলে রেজিনগর জিততে চান হুমায়ুন
-
‘চোরাশিকারিদের হাতে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণী’, হাসিমারায় প্রকৃতি ও সম্পদ বাঁচানোর অঙ্গীকার মুখ্যমন্ত্রীর