Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Vande Mataram

ধর্মীয় কারণে বন্দে মাতরম না গাইলে শাস্তি নয়! নয়া আইন নিয়ে বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালত বলছে, বন্দে মাতরম পূর্ণাঙ্গ গাওয়া বা আংশিক গাওয়া নিয়ে আদালতের বক্তব্য নেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৮:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৮:১৭

options
link
ধর্মীয় কারণে বন্দে মাতরম না গাইলে শাস্তি নয়! নয়া আইন নিয়ে বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের zoom
ফাইল ছবি।
Advertisement

মোদি সরকারের আনা নতুন বন্দে মাতরম আইন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, যদি কেউ ধর্মীয় কারণে বন্দে মাতরম না গাইতে চান, তাহলে তাঁকে শাস্তির আওতায় আনা উচিত নয়। শীর্ষ আদালত বলছে, বন্দে মাতরম পূর্ণাঙ্গ গাওয়া বা আংশিক গাওয়া নিয়ে আদালতের বক্তব্য নেই। কিন্তু কারও ধর্মাচরণের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে কিনা, সেটা সুপ্রিম কোর্ট খতিয়ে দেখবে।

জুলাই মাসে সংসদে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬ পাশ করিয়েছে কেন্দ্র সরকার। ওই আইনে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত ‘জনগণ’র কার্যত সমমর্যাদা দেওয়া হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান ‘বন্দে মাতরম’কে। এই বিলটির মাধ্যমে ১৯৭১ সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনে সংশোধনী আনছে কেন্দ্র। মূল আইনে দেশের জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীতের অবমাননা বা অসম্মানকে ফৌজদারি অপরাধের আওতায় রাখা হয়েছে। এর জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেই তালিকায় যোগ করা হয় বন্দে মাতরমকেও। ওই আইনে সাফ বলে দেওয়া হয়, সরকারি অনুষ্ঠানে ‘জনগণমন’র পাশে পূর্ণাঙ্গ বন্দে মাতরম না গাইলে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্রের ওই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন টিএম কৃষ্ণা নামের এক কন্নড় গায়ক। তাঁর বক্তব্য ছিল, বন্দে মাতরমের শেষ চার স্তবকে স্পষ্টত দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর মতো হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে। তাই ওই চার স্তবক গাইতে কাউকে বাধ্য করা যায় না। এটা ভারতের সংবিধান প্রদত্ত ধর্মাচরণের স্বাধীনতার অধিকারের পরিপন্থী। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি ছিল। সেখানেই ডিভিশন বেঞ্চ জানাল, “আদালত প্রত্যাশা করে যে ধর্মীয় কারণে বন্দে মাতরম না গাইলে কাউকে শাস্তি পেতে হবে না।”

সুপ্রিম কোর্ট বলছে, বন্দে মাতরম ২ স্তবক গাওয়া হবে নাকি ৬ স্তবক, সেটা বিচার্য নয়। কিন্তু আদালত খতিয়ে দেখবে, বিজয় ইমানুয়েল মামলায় প্রদত্ত ধর্মাচরণের স্বাধীনতা এতে লঙ্ঘিত হচ্ছে কিনা। ডিভিশন বেঞ্চের সাফ কথা, “আমরা আশা করব, বিজয় ইমানুয়েল মামলার রায় মেনে চলা হবে।” ওই বিজয় ইমানুয়েল মামলায় প্রত্যেক নাগরিকের ধর্মপালনের স্বাধীনতার কথা উল্লেখ করা আছে। এ নিয়ে ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.