Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Jhargram

বৃদ্ধা খুনে ১৩ বছর পর সাজা, ঝাড়গ্রামে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর-সহ ৮ জনের যাবজ্জীবন

জমি দখলের চেষ্টাকে ঘিরে বৃদ্ধাকে পুড়িয়ে 'খুন' করা হয়েছিল। ১৩ বছরের পুরনো ওই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গৌরাঙ্গ প্রধান-সহ আটজনকে সাজা দিল আদালত।

সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৮:৫৬

link
সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৮:৫৬

options
link
বৃদ্ধা খুনে ১৩ বছর পর সাজা, ঝাড়গ্রামে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর-সহ ৮ জনের যাবজ্জীবন zoom
প্রতীকী ছবি।
Advertisement

জমি দখলের চেষ্টাকে ঘিরে বৃদ্ধাকে পুড়িয়ে ‘খুন’ করা হয়েছিল। ১৩ বছরের পুরনো ওই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গৌরাঙ্গ প্রধান-সহ আটজনকে সাজা দিল আদালত। দোষীদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল ঝাড়গ্রামের (Jhargram) দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। মঙ্গলবার বিচারক অরবিন্দ মিশ্র এই সাজা ঘোষণা করেন। গতকালই ওই মামলায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। এছাড়াও গৌরাঙ্গকে ১৫ হাজার টাকা এবং বাকি সাতজনকে ১২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দোষী সাব্যস্ত আট জন হলেন গৌরাঙ্গ প্রধান, সাধন সিংহ, তাপস দাস ওরফে ভোকো, রানাপ্রতাপ সিংহ, গৌর দণ্ডপাট, রাহুল মুখোপাধ্যায়, গৌর সিংহ এবং তন্ময় দাস। মামলার অপর অভিযুক্ত তারকনাথ প্রামাণিকের বিচার চলাকালীন মৃত্যু হয়। পরেশ ঘোষ নামে একজনকে আদালত বেকসুর খালাস করেছে। সরকারি আইনজীবী তপনকুমার সিনহা জানান, ঘটনাটি ২০১৩ সালের ২৮ মে হয়েছিল। ঝাড়গ্রাম শহরের বেনাগেড়িয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সাবিত্রী সরকারের সঙ্গে অভিযুক্তদের বচসা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, সেসময় বৃদ্ধার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে সঞ্জয় সরকার ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তৎকালীন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা গৌরাঙ্গ প্রধান-সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। তদন্তে মোট ১০ জনের নাম উঠে আসে। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরে ১০ জনই জামিনে মুক্ত হন। মামলার বিচার চলাকালীন তারকনাথের মৃত্যু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় মৃত্যুকালীন জবানবন্দিও আদালতে পেশ করা হয়।

এদিকে, ২০২২ সালের পুরসভা নির্বাচনে গৌরাঙ্গ প্রধান ঝাড়গ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। চলতি বছর রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের ক্ষমতাসীন পুরবোর্ড ভেঙে যায়। গৌরাঙ্গ প্রধান কাউন্সিলর থেকে পদত্যাগ করেছিলেন। তপনবাবু জানান, সোমবার মামলায় আট জনকে দোষী সাব্যস্ত করার পর বিচারকের নির্দেশে তাঁদের জেল হেফাজতে নেওয়া হয়। একই দিন পরেশ ঘোষকে বেকসুর খালাস দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.