দুবাইয়ের সমুদ্র সৈকতে বিকিনি পরিহিতা বিদেশিনীদের স্নানদৃশ্য ক্যামেরাবন্দি করার অভিযোগ উঠেছে এক বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করতেই বিতর্কের ঝড় উঠেছে। নেটিজেনদের অনেকেই তাঁর গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম ইমরান হোসেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুবাইয়ের সমুদ্র সৈকত ধরে তিনি হাঁটছেন। এরপর ইমরান সমুদ্রে স্নান করতে নামেন। সেখানে একাধিক বিকিনি পরিহিতা বিদেশিনীকে স্নান করতে দেখা যায়। তাঁদের স্নানের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন যুবক। এক পর্যায়ে তিনি এক বিদেশিনীদের একদম কাছে চলে আসেন। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ইমরান ওই যুবতীর শরীর স্পর্শ করেন। এরপরই অপ্রস্তুত হয়ে পড়েন ওই যুবতী। দ্রুত তিনি সরে যান। গোটা ভিডিওটি নিজেই রেকর্ড করেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটার। এরপর সেটি সমাজমাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়েছে।
View this post on Instagram
ইমরানের এহেন কাণ্ডে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, আদৌ কি তিনি ওই যুবতীদের অনুমতি নিয়ে তাঁদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন? তবে ভিডিওটি ঠিক কবে তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। সংযুক্ত আরব আমিরশাহীর আইন অনুযায়ী, অনুমতি ছাড়া ছবি বা ভিডিও তোলা এবং তা শেয়ার করার কড়া শাস্তি রয়েছে। ভিডিওটির প্রতিক্রিয়ায় বহু নেটিজেন দুবাই পুলিশকে ট্যাগও করেন।
সর্বশেষ খবর
-
থার্ড আম্পায়ার ছাড়াই খেলা, ভারত-জাপান ম্যাচে নিজেই সিদ্ধান্ত বদলালেন আম্পায়ার, কী বলছে নিয়ম?
-
হড়পা বানের ঝুঁকি কমাতে শুরু হ্রদের জল কমানো, তৎপর সিকিম-সহ প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান
-
পরিচয় ফাঁস করেছে নির্যাতিতার! জামুই কাণ্ডে ১২০ সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর পুলিশের
-
‘বিগ বস’ নয়, অন্য শো তাঁতাবেন সৌরভ! বড় বাজি ‘মন্টু পাইলট’-এর
-
একসঙ্গে নয় অন্নপূর্ণা-বিধবা ভাতা! বেছে নিতে হবে যে কোনও একটি, নির্দেশিকা নবান্নের