আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা বা বিধবাভাতা, দু’টি একসঙ্গে কোনওভাবেই পেতে পারেন না উপভোক্তা। কেবলমাত্র একটি যোজনার অর্থ সাহায্যই মিলবে। দু’টি প্রকল্পের সুবিধা যাঁরা এতদিন একসঙ্গে পেতেন, এবার থেকে তাঁদের যে কোনও একটি বেছে নিতে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের সচিবের জারি করা নির্দেশিকা পাঠানো হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের।
রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসে ৩ হাজার টাকা এবং বিধবা ভাতা প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে দেয়। জারি করা নির্দেশিকা অনুযায়ী, যেসব বিধবা ভাতা প্রাপক বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছিলেন, তাঁরা কোন ভাতাটি চালু রাখতে চান এবং কোনটি ছেড়ে দিতে চান, তা তাঁদের লিখিতভাবে জানাতে হবে। এর জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে উপভোক্তাকে। যে সমস্ত উপভোক্তা বিধবা ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার অর্থ সাহায্য পান, তাঁদের তালিকা সমর্থ পোর্টালে রয়েছে বলে জানানো হয়েছে। পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা কোন যোজনার অর্থ সাহায্য নেবেন, সেই ‘অপশন’ সংগ্রহ করে তা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে পোর্টালে আপলোড করতে হবে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কোনও একজন উপভোক্তা বিধবা ভাতা ও অন্নপূর্ণা যোজনা দুটির টাকা পাবেন না। কেবলমাত্র দিব্যাঙ্গ ভাতা ও কৃষক বন্ধু ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার ভাতা পাওয়া যাবে। এবার এবিষয়ে নির্দেশিকা জারি করে জানিয়ে দিল রাজ্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পড়ুয়াহীন স্কুলে কি তালা ঝুলবে? বিরোধীদের ‘অপপ্রচারের’ মধ্যে কী জানালেন মন্ত্রী
-
সুদিন নয়, দুর্দিনেরও বন্ধু! কঠিন সময়ে মাতৃহারা রানির পাশে থাকতে ছুটে গেলেন শাহরুখ
-
পুজোর আগে শিল্পা শেট্টির মতো ‘ফিট’ লুক চান? নিয়মিত করুন এই যোগাসন
-
‘দেশে ফিরছি ডিসেম্বরেই, জনতার কল্যাণে কারাবাসের মূল্য দিতেও রাজি’, হুঙ্কার হাসিনার
-
থার্ড আম্পায়ার ছাড়াই খেলা, ভারত-জাপান ম্যাচে নিজেই সিদ্ধান্ত বদলালেন আম্পায়ার, কী বলছে নিয়ম?