প্রতিহিংসার আগুন কত ভয়াবহ আকার নিতে পারে তা হাড়ে হাড়ে টের পেলেন গুজরাটের এক ব্যবসায়ী। ১০ হাজার টাকা বেতন না দিয়ে উলটে অপমান করায় ব্যবসায়ীর ২৪ কোটি টাকার সামগ্রী আগুনে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক কর্মীর বিরুদ্ধে। বিষয়টি সামনে আসার পর অভিযুক্ত ওই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৯ সেপ্টেম্বর সুরাটের শ্যাম সঙ্গিনী টেক্সটাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় ২৪ কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। জানা গেল, সেখানকারই এক পুরনো কর্মী এই অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত। বেতনের ১০ হাজার টাকা না দিয়ে অপমান করার জেরে গোটা বাজার জ্বালিয়ে দেন অভিযুক্ত। পুলিশের তরফে জানা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবক মহারাষ্ট্রের ধুলের বাসিন্দা ৩৩ বছরের বিনোধ সাল্বে। এপ্রিল মাসে হনুমান প্রসাদ নামে এক ব্যবসায়ীর দোকানে ৩০ হাজার টাকা বেতনে হিসাব রক্ষকের কাজে নিযুক্ত হয়েছিলেন বিনোধ।
আরও পড়ুন:
প্রসাদ-সহ ৪ জন ব্যবসায়ীর ১৭টি দোকান পুড়ে যায়। অন্তত ২৪ কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়। প্রসাদের ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।
যুবকের দাবি, দোকানের অন্য এক হিসেবরক্ষক সর্বক্ষণ তাঁর কাজ নিয়ে প্রশ্ন তুলতেন ও অপমান করতেন। এর কিছুদিন পর তাঁকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। ছাঁটায়ের সময় তাঁর প্রাপ্য বেতনের ১০ হাজার টাকা আটকে দেওয়া হয়। অভিযোগ, এই ঘটনার পালটা ৯ সেপ্টেম্বর ওই বাজারে আগুন লাগিয়ে দেন বিনোধ। এই ঘটনায় প্রসাদ-সহ ৪ জন ব্যবসায়ীর ১৭টি দোকান পুড়ে যায়। অন্তত ২৪ কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়। প্রসাদের ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই বিনোধের সন্ধান পায় পুলিশ। দেখা যায়, মুখে কাপড় বেঁধে ঘটনাস্থল থেকে পালাচ্ছে অভিযুক্ত।
তদন্তকারীদের দাবি, ৮ সেপ্টেম্বর বিনোধ পেট্রল পাম্প থেকে পেট্রল কেনেন। প্লাস্টিক ব্যাগে করে সেই তেল নিয়ে দোকানে যান। এরপর পুরো দোকানে সেই তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন। কেউ যাতে তাঁকে চিনতে না পারে সেজন্য মুখে কাপড় বেঁধে এই কুকীর্তি চালায় অভিযুক্ত। বিনোধকে গ্রেপ্তারের পর তিনি নিজের অপরাধ কবুল করেছেন। পুলিশের কাছে তাঁর স্বীকারোক্তি, অপমানের বদলা নিতে ও দোকান মালিককে শিক্ষা দিতেই এই কাজ করেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পড়ুয়াহীন স্কুলে কি তালা ঝুলবে? বিরোধীদের ‘অপপ্রচারের’ মধ্যে কী জানালেন মন্ত্রী
-
সুদিন নয়, দুর্দিনেরও বন্ধু! কঠিন সময়ে মাতৃহারা রানির পাশে থাকতে ছুটে গেলেন শাহরুখ
-
পুজোর আগে শিল্পা শেট্টির মতো ‘ফিট’ লুক চান? নিয়মিত করুন এই যোগাসন
-
‘দেশে ফিরছি ডিসেম্বরেই, জনতার কল্যাণে কারাবাসের মূল্য দিতেও রাজি’, হুঙ্কার হাসিনার
-
থার্ড আম্পায়ার ছাড়াই খেলা, ভারত-জাপান ম্যাচে নিজেই সিদ্ধান্ত বদলালেন আম্পায়ার, কী বলছে নিয়ম?