Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Yamuna

মধ্যপ্রদেশের পর এবার দিল্লি, সাড়ে ৪ ঘণ্টায় যমুনার ৫৮৫ কেজি বর্জ্য সাফাই বিট্টুর

২০ সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ দিবসে ৩ দিনের জন্য যমুনা নদী সাফাইয়ে হাত লাগালেন তিনি। সাড়ে ৪ ঘণ্টায় সাফ করলেন যমুনার ৫৮৫ কেজি বর্জ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৬:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৬:৫৩

options
link
মধ্যপ্রদেশের পর এবার দিল্লি, সাড়ে ৪ ঘণ্টায় যমুনার ৫৮৫ কেজি বর্জ্য সাফাই বিট্টুর zoom
যমুনা সাফাইয়ে সুরেন্দ্র সিং চৌধরী ওরফে বিট্টু তাবাহি।
Advertisement

মধ্যপ্রদেশে আজনার নদী পরিষ্কার করে সোশাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন ২০ বছর বয়সি তরুণ সুরেন্দ্র সিং চৌধরী ওরফে বিট্টু তাবাহি। পেয়েছিলেন আন্তর্জাতিক সংস্থায় চাকরির প্রস্তাব। সেই বিট্টুই এবার দিল্লিতে। ২০ সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ দিবসে ৩ দিনের জন্য যমুনা নদী সাফাইয়ে হাত লাগালেন তিনি। সাড়ে ৪ ঘণ্টায় সাফ করলেন যমুনার ৫৮৫ কেজি বর্জ্য।

অভিযানের প্রথম দিনে এক স্বেচ্ছাসেবী দলকে সঙ্গে নিয়ে দিল্লির যমুনা ঘাটে উপস্থিত হন বিট্টু। সেখানে নিজের কাজের ভিডিও সোশাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, নদীর পাড়ে জমে থাকা প্লাস্টিক, পরিত্যক্ত ফুল, মালা ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করছেন তিনি। মাত্র সাড়ে ৪ ঘণ্টার মধ্যে নদীর পাড়ে জমে থাকা ৫৮৫ কেজি আবর্জনা সাফ করেন তিনি। সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই তা ব্যাপকভাবে শেয়ার হতে থাকে। বিট্টুর ব্যাপক প্রশংসা করেন নেটিজেনরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, নদীর পাড়ে জমে থাকা প্লাস্টিক, পরিত্যক্ত ফুল, মালা ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করছেন তিনি। মাত্র সাড়ে ৪ ঘণ্টার মধ্যে নদীর পাড়ে জমে থাকা ৫৮৫ কেজি আবর্জনা সাফ করেন তিনি।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘বিশ্ব পরিচ্ছনা দিবসে সাড়ে চার ঘণ্টার টানা কাজ করে যমুনার ঘাট থেকে ৫৮৫ কেজি আবর্জনা সরানো হয়েছে। প্লাস্টিকের বর্জ্য, নষ্ট হয়ে যাওয়া ফুল, মালা ও পুজোর নানা সামগ্রী নদীর পাড়ে ছড়িয়ে ছিল। স্থানীয় মানুষরাও আমাদের সাহায্যে এগিয়ে আসেন। তাঁরা এই কাজে হাত না বাড়ালে এটা সম্ভব হত না। যারা আমাদের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ।’ একইসঙ্গে তিনি জানান, পুরো দেশজুড়ে ঘুরে ঘুরে সাফাই অভিযানের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই তাঁর জীবনের লক্ষ্য। যমুনার পর তাঁর পরবর্তী সফর হতে চলেছে গুরুগ্রামের খেড়কি দৌলা। সেখানে সাফাই অভিযানে সকলকে যোগ দেওয়ার আবেদন জানান তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surendra singh choudhry (@bittu_tabahi)

উল্লেখ্য, ২০ বছর বয়সি তরুণ ‘বিট্টু তাবাহি’ সোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন মধ্যপ্রদেশের আজনার নদী পরিষ্কার করে। ভারতের অধিকাংশ নদীগুলির মতোই আবর্জনা ফেলার স্থান হয়ে উঠেছে ওই নদী এবং সংলগ্ন পাড়। বছরের পর বছর ধরে আবর্জনার স্তূপ জমে নদীর প্রবাহ বন্ধ হতে দেখে প্রশাসনের অপেক্ষায় বসে থাকেননি সুরেন্দ্র। নিজেই হাত লাগান নদী পরিষ্কারের কাজে। প্লাস্টিক, বোতল, শ্যাওলা, আবর্জনার স্তূপ সরিয়ে নদীকে আবর্জনামুক্ত করেন। এই কাজে নিজের পকেট থেকে প্রায় ৩০ হাজার টাকা খরচও করেন বিট্টু। একা হাতে নদীর সাফাই করে সোশাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর বিট্টুকে চাকরির প্রস্তাব দিল নেদারল্যান্ডসের বিখ্যাত পরিবেশ সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’। এই ভিডিওতে সংস্থার সিইও ফিলিপ্স মরিসকে ধন্যবাদও জানান বিট্টু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.