Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Murshidabad

নাবালক পুত্রের সঙ্গে নাবালিকার বিয়ে, পুত্রবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা! মুর্শিদাবাদে গ্রেপ্তার শ্বশুর

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫ অনুযায়ী, মুর্শিদাবাদে ২০-২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে ৫৫.৪ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। যা জাতীয় গড় ২৩.৩ শতাংশের দ্বিগুণেরও বেশি।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৮:৪৬

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৮:৪৬

options
link
নাবালক পুত্রের সঙ্গে নাবালিকার বিয়ে, পুত্রবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা! মুর্শিদাবাদে গ্রেপ্তার শ্বশুর zoom
Advertisement

মুর্শিদাবাদ জেলা বাল্যবিবাহের হটস্পট! এবার নাবালক ছেলের সঙ্গে, নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শ্বশুর। জানা যাচ্ছে, ওই নাবালিকা সাতমাসের অন্তঃসত্ত্বা। জেল হেফাজত হয়েছে ওই ব্যক্তির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের শিবনগরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবনগরের বাসিন্দা অর্জুন কর্মকার তাঁর নাবালক ছেলের সঙ্গে ভবানীপুরের এক নাবালিকার বিয়ে দেন। বর্তমানে ওই নাবালিকা বধূ সাত মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করা হচ্ছে। এ দিকে নাবালক স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত। বিষয়টি জানতে পেরে সোমবার রাতে ফরাক্কা থানার পুলিশ ও আইসিডিএস কর্মীরা শিবনগরে হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে। নাবালক পাত্রের বিয়ে দেওয়ার অপরাধে অর্জুনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার অর্জুনকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, মেডিক্যাল রিপোর্টে নাবালিকা অন্তঃসত্ত্বা প্রমাণিত হলে নাবালিকা স্বামীর বিরুদ্ধেও পকসো আইনে মামলা রুজু করা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫ অনুযায়ী, মুর্শিদাবাদে ২০-২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে ৫৫.৪ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। যা জাতীয় গড় ২৩.৩ শতাংশের দ্বিগুণেরও বেশি। রাজ্যের গড় ৪১.৬ শতাংশ। সম্প্রতি, স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট আরও উদ্বেগজনক। ২০২৬ সালের প্রথম ৬ মাসে রাজ্যে প্রায় ৬০ হাজার নাবালিকা সন্তান প্রসব করেছে। এর মধ্যে শুধু মুর্শিদাবাদেই ১২ হাজার ৮৪৭টি ঘটনা, যা রাজ্যে সর্বোচ্চ। বেশিরভাগ ক্ষেত্রেই সদ্যোজাতের ওজন কম ও শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বলে জানিয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ। উল্লেখ্য, রাজ্য সরকার নাবালিকা বিবাহ রুখতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। তারপরই ধড়পাকড় শুরু হয়েছে মুর্শিদাবাদ-সহ রাজ্যজুড়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.