Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026

সময় নেই রেওয়াজের, মন্ত্রিত্বের ব্যস্ততা সামলেই পুজোর গানে মন্ত্রী সুমনা সরকার

ছোটবেলা থেকে সঙ্গীত পরিবারে বড় হওয়া সুমনা ধ্রুপদী সঙ্গীতে স্নাতকোত্তর।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৫:৫৪

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৫:৫৪

options
link
সময় নেই রেওয়াজের, মন্ত্রিত্বের ব্যস্ততা সামলেই পুজোর গানে মন্ত্রী সুমনা সরকার zoom
পুজোর গান রেকর্ডিং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের, নিজস্ব ছবি
Advertisement

প্রথম প্রেম সঙ্গীত। ছোটবেলায় মা-মাসির কাছে শোনা সুরলহরীর আকর্ষণে বাঁধা পড়েছিলেন। সেই গান শেখা শুরু। তারপর আর থামেননি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়াল নিয়ে মাস্টার ডিগ্রি অর্থাৎ এম মিউজ করেছেন। তবে প্রথম প্রেমকে কখনও পেশা করার কথা ভাবেননি। এখন তিনি রাজ্যের মন্ত্রী। দায়িত্ব বেড়েছে অনেক। হারমোনিয়াম, তবলা নিয়ে আর সেভাবে রেওয়াজ করা হয় না। তাই বলে গানের সঙ্গে সম্পর্কছেদ হয়নি মোটেও। তাই শত ব্যস্ততা সামলে এবার পুজোর গান রেকর্ড করে ফেললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সেই গান শোনার অপেক্ষায় সকলে।

স্টুডিওয় সঙ্গীত পরিচালকের সঙ্গে সুমনা সরকার, নিজস্ব ছবি

সুমনার সঙ্গীত কেরিয়ার বেশ ঝকঝকে। তিনি জানিয়েছেন, ছোটবেলায় মা আর মাসির কাছে গান শিখেছেন। বাবা তবলা বাজাতেন। পরিবারে গানের চর্চা ছিল বরাবর। পরে কলকাতার সঙ্গীতগুরুদের কাছ থেকে তালিম নেন সুমনা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে খেয়াল নিয়ে পড়াশোনা করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তবে গানকে কখনও পেশা হিসাবে নেননি।

রাজ্যের প্রথম বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন বলাগড়ের বিধায়ক সুমনা সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি। হাসপাতালগুলি ‘স্বাস্থ্যপরীক্ষা’ করতে রাতবিরেতে যেতে হয়। এছাড়া দিনভর স্বাস্থ্যদপ্তরের হাজার কাজ তো রয়েছেই। ফলে সময় খুব কম। তার মাঝে আর রেওয়াজ করা হয় না। কিন্তু সুমনার সঙ্গীত কেরিয়ার বেশ ঝকঝকে। তিনি জানিয়েছেন, ছোটবেলায় মা আর মাসির কাছে গান শিখেছেন। বাবা তবলা বাজাতেন। পরিবারে গানের চর্চা ছিল বরাবর। পরে কলকাতার সঙ্গীতগুরুদের কাছ থেকে তালিম নেন সুমনা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে খেয়াল নিয়ে পড়াশোনা করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তবে গানকে কখনও পেশা হিসাবে নেননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
স্টুডিওয় গান রেকর্ডিংয়ের আগে প্রস্তুতি সুমনার, নিজস্ব ছবি

বর্তমানে রাজনীতিই তাঁর নেশা ও পেশা। তার ফাঁকে কেউ গান গাওয়ার অনুরোধ করলে তা ফেলতে পারেন না মন্ত্রী মহোদয়া। বলছেন, ‘‘আমার বিধানসভা কেন্দ্র বলাগড়ের সকলেই জানেন যে আমাকে বললেই আমি গান গাই। কোনও রাজনৈতিক কর্মসূচিতে গেলেও অনেকে অনুরোধ করেন। গান আমার কাছে একদম নতুন কিছু না, বরং দীর্ঘদিনের সম্পর্ক। এবার আমাকে এঁরা খুব অনুরোধ জানালেন যে পুজোয় একটা গান করতে হবে, আমিও রাজি হয়ে গেলাম। অনেকদিন পর গান রেকর্ড করে ভালো লাগল।” রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে তো সুমনা সরকার রাজনীতিতে বেশ সফল। কিন্তু শিল্পী কেমন, তা গান শুনে শ্রোতারা বলবেন। এমনই মনে করছেন সুমনা। এবার পুজোয় নতুন মন্ত্রীর কণ্ঠে নতুন গান শোনার আশায় সবাই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.