ভারত: ২১৬/৩ (স্মৃতি ৭৯, রিচা ৪৯*)
শ্রীলঙ্কা: ৬৯ (আতাপাত্তু ২৯, দীপ্তি ৩/৬)
১৪৭ রানে জয়ী ভারত
গতবারের সোনাজয়ী। প্রতিযোগিতার শুরু থেকেই প্রতিপক্ষকে দুরমুশ করে এসেছে। সেই ভারতীয় দল যে সোনা জিতবে, একপ্রকার নিশ্চিত ছিলই। চলতি এশিয়ান গেমসের (Asian Games 2026) প্রথম দুই দিনে চারটে রুপো জিতলেও সোনা আসেনি ভারতের ঘরে। এবছরের প্রথম সোনাটা এনে দিল ভারতের মহিলা ক্রিকেট দল। ফাইনালে শ্রীলঙ্কাকে একেবারে কচুকাটা করে ফেললেন হরমনপ্রীত কউররা।
আরও পড়ুন:
করোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। গত দুই ম্যাচে ওপেন করেননি স্মৃতি মান্ধানা। তবে সোনা জয়ের ম্যাচে তারকা ওপেনারই ইনিংস শুরু করলেন। অন্যদিকে বিধ্বংসী ফর্মে থাকা শেফালি ভার্মা। ১০ ওভারে ৯৯ রানের জুটি গড়েন দুই ওপেনার। আগ্রাসী ভঙ্গিতে রান তুলতে গিয়ে শেফালির হাফসেঞ্চুরি হাতছাড়া হল। ৪৮ রানে তিনি আউট হলেন। খানিক পরে একইভাবে আউট স্মৃতিও। তাঁর সংগ্রহ ৪৫ বলে ৭৯ রান। শেষ দিকে রিচা ঘোষের দুর্দান্ত ক্যামিও। ২২ বলে ৪৯ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতের রান ২০০ পার করে দেন বঙ্গকন্যা।
শ্রীলঙ্কার সামনে ২১৬ রানের পাহাড়সমান লক্ষ্য খাড়া করে দেয় ভারত। ওই পাহাড় তাড়া করতে গিয়ে মাঠে নামার আগেই যেন হেরে বসে রইলেন চামারি আতাপাত্তুরা। ওপেন করতে নেমে অধিনায়ক আতাপাত্তুর ব্যাট থেকে এল ২১ বলে ২৯ রান। ম্যাচ তখন থেকেই ভারতের দিকে ঢলে পড়তে থাকল। স্পিনাররা আক্রমণে আসতেই শ্রীলঙ্কা ব্যাটিং একেবারে দিশেহারা। ১৫র বেশি রান তুলতে পারলেন না কেউই। ৬৯ রানে গুটিয়ে যায় লঙ্কা ব্রিগেড। তিন উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। জোড়া উইকেট গিয়েছে শেফালি, শ্রী চরণী এবং শ্রেয়াঙ্কা পাটিল। খুব সহজেই সোনার পদক ধরে রাখল উইমেন ইন ব্লু।
অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে মহিলাদের ক্রিকেটে ব্রোঞ্জ পেয়েছে পাকিস্তান। তবে তৃতীয় দিনে এখনও কোনও পদক আসেনি ভারতের ঘরে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেন ভারতীয় শুটাররা। ব্যাডমিন্টনে মহিলাদের টিম ইভেন্টে হারেন পিভি সিন্ধু, পদকের দৌড় থেকেও ভারত ছিটকে গিয়েছে। ধাক্কা খেতে হয়েছে টেবিল টেনিসেও। তবে বক্সাররা আশার আলো দেখাচ্ছেন। ব্যাডমিন্টনে পুরুষদের টিম ইভেন্টেও লড়াই করছেন ভারতীয় শাটলাররা। কবাডিতেও দাপট ধরে রেখেছে ভারত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সর্ষের মধ্যেই ভূত! বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্য সেনা জওয়ানের, গ্রেপ্তার ৩
-
‘তিলক কেটে দিন’, গণপতি দর্শনে গিয়ে পুরোহিতকে আবদার শাহরুখের, বাদশার ভক্তিতে মুগ্ধ নেটপাড়া
-
আইএফএ শিল্ডের চূড়ান্ত সূচি প্রকাশ্যে, ডুরান্ড হেরে শিল্ডে নজর মোহনবাগানের
-
মধ্যপ্রদেশের পর এবার দিল্লি, সাড়ে ৪ ঘণ্টায় যমুনার ৫৮৫ কেজি বর্জ্য সাফাই বিট্টুর
-
ইমিগ্রেশন ছাড়াই ভারত ছাড়েন ৩ ইতালীয়! অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া