সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর মিগ-২৭ বিমান৷ সোমবার সকালে রাজস্থানের যোধপুরে ভেঙে পড়ে বিমানটি৷ জানা যায়, রুটিন ট্রেনিং মেনেই এ বিমান নিয়ে রওনা দিয়েছিল চালক৷ হঠাৎই ঘটে দুর্ঘটনা৷ ভেঙে পড়ে বিমানটি৷ এই দুর্ঘটনায় কোনও প্রাণহানি না ঘটলেও, দু’টি বাড়ি ভেঙে গিয়েছে৷ বিমানটি ওই বাড়ির উপরই ভেঙে পড়েছিল৷
দুর্ঘটনার সময় বিমানের চালক কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন৷ কিন্তু এই দুর্ঘটনায় তিন স্থানীয় ব্যক্তি জখম হয়েছেন৷
পিটিআই সূত্রে খবর, এদিন সকালে মিগ-২৭-এর চালক রুটিন ট্রেনিংয়ে ছিলেন৷ বিমান নিয়ে যাত্রা করার কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করেন৷ বিমান নিয়ে দ্রুত অবতরণ করার চেষ্টা করেন তিনি৷ সেই সময়ই আচমকা ভেঙে পড়ে বিমানটি৷ যোধপুর এয়ারবেসের খুব কাছেই মহাবীর নগরে ঘটে এই ঘটনা৷
এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়৷ এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে কোনও ব্যক্তিকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী