সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার দশকের রাজনৈতিক জীবনে কখনও ভোটে হারেননি৷ কেন্দ্রে যতবার বিজেপি ক্ষমতায় এসেছে, ততবারই মন্ত্রী হয়েছেন৷ রবিবার গভীর রাতে বেঙ্গালুরুর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শোকের ছায়া রাজনৈতিক মহলেও৷
[ ঘুষকাণ্ডের জের, ফের গ্রেপ্তার বিজেপির প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি]
ছাত্র জীবনেই রাজনীতিতে হাতেখড়ি৷ সাতের দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন দেশে জরুরি অবস্থা জারি করলেন, তখন ছাত্র সংগঠন এবিভিপি-র তরুণ তুর্কি নেতা অনন্ত কুমার৷ জরুরি অবস্থার বিরোধিতার করায় জেলও যেতে হয়েছিল তাঁকে৷ আরএসএসের ছাত্র সংগঠন থেকে বিজেপিতে যোগ দেন অনন্ত কুমার৷ আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ গত চার দশকে জাতীয় রাজনৈতিক কার্যত দলের মুখ হয়ে ওঠেছিলেন কর্ণাটকের এই নেতা৷ বেঙ্গালুরু থেকে টানা পাঁচবার সাংসদ নির্বাচিত হন অনন্ত কুমার৷ তিন দফায় কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রীও ছিলেন৷ ২০১৪ সালে বিপুল ভোটে জিতে দিল্লিতে সরকার গড়ে বিজেপি৷ যথারীতি মন্ত্রী হন অনন্ত কুমারও৷ তাঁকে সংসদীয় বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
জানা গিয়েছে, কয়েক মাস আগে আচমকাই অসু্স্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার৷ ক্যানসার ধরা পড়ে তাঁর৷ বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাও চলছিল৷ কিন্তু, লাভ হল না৷ রবিবার রাত দেড়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিজেপির এই প্রথমসারির নেতা৷ অনন্ত কুমারের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে৷ শোকপ্রকাশ করেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
Bengaluru: National flag draped over casket carrying mortal remains of Union Minister #AnanthKumar, who passed away in the early hours today. pic.twitter.com/DURLjS99L3
— ANI (@ANI) 12 November 2018
Extremely saddened by the passing away of my valued colleague and friend, Shri Ananth Kumar Ji. He was a remarkable leader, who entered public life at a young age and went on to serve society with utmost diligence and compassion. He will always be remembered for his good work.
— Narendra Modi (@narendramodi) 12 November 2018
[ গোয়ায় গো-মাংস নিষিদ্ধ হলেই সুস্থ হবেন পারিকর, চক্রপাণির দাবিতে বিতর্ক]
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার