সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মন্ত্রী। অতএব তিনি ছবি তুলবেন। এর-তার থেকে সংবর্ধনা নেবেন। স্তাবকরা তাঁর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হবে। এসবের জন্য অন্যদের অসুবিধা হলে তাতে তাঁর আর কী আসে যায়! তামিলনাড়ুর মন্ত্রী ভি সরোজার কাণ্ড কারখানা বুঝিয়ে দিল দেশে ভিভিআইপি সংস্কৃতির জন্য সাধারণ মানুষের দুর্গতি চলতেই থাকবে। সরোজার ফটো-ফেশন পর্বের জন্য পাক্কা ২ ঘণ্টা বসিয়ে রাখা হল প্রায় তিনশোজন গর্ভবতী মহিলাকে।
[সদ্যোজাতকে নার্সারিতে রাখার জন্য ৫০ লক্ষ টাকা চাইল হাসপাতাল!]
মন্ত্রীর আহ্লাদ মেটাতে গিয়ে তখন প্রাণ ওষ্ঠাগত অবস্থা ওই মহিলাদের। কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন, কেউ আবার মন্ত্রীর সাঙ্গোপাঙ্গদের ভয়ে মুখ ফুটে বলতে পারছেন না। গত শনিবার এই ঘটনা ঘটে তামিলনাড়ুর সালেমে। সেখানকার বিধায়ক ভি সরোজা। যিনি আবার তামিলনাড়ুর নারী ও শিশুকল্যাণমন্ত্রী। সালেমে একটি সরকারি হাসপাতালের উদ্বোধনে তিনি গিয়েছিলেন। মন্ত্রী আসার জন্য দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় তিন শতাধিক গর্ভবতী মহিলাকে। প্রায় দু’ঘণ্টা অপেক্ষার পর তাঁরা দেখেন মন্ত্রী সরোজা ফিতে কাটলেন এবং ছবি তুলতে ব্যস্ত রইলেন। সন্তানসম্ভবা মহিলাদের নিয়ে নানারকম পরামর্শ দিলেন। অথচ তাঁর এই সফরের জন্য ভুগতে হল গর্ভবতী মায়েদের। অনুষ্ঠানে ডাকা হয়েছিল দরিদ্র পরিবারগুলিকে। সরকারের উদ্দেশ্য ছিল অভাবী মায়েদের পাশে কীভাবে প্রশাসন আছে তা বোঝানো। কিন্তু সেই কাজ করতে গিয়ে আরও বিতর্ক বাধালেন মন্ত্রী সরোজা। তবে এই কাণ্ডের পর মন্ত্রী সাফাই দিতে গিয়ে জানান সামান্য সময় মহিলাদের অপেক্ষা করতে হয়েছিল।
[সদ্যোজাতকে নার্সারিতে রাখার জন্য ৫০ লক্ষ টাকা চাইল হাসপাতাল!]
খোদ নারী ও শিশুকল্যাণ মন্ত্রীর থেকে এমন আচরণে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। তামিলনাড়ুর নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী মন্ত্রীর এমন কাণ্ডের জন্য রাজ্য সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁর অভিযোগ মহিলাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত, দেশে ভিভিআইপি সংস্কৃতির জন্য মানুষের দুর্ভোগ দিনে দিনে বাড়ছে। কিছু দিন আগে দক্ষিণের আর এক রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামইয়া বিতর্কে জড়ান। তাঁর কনভয়ের জন্য দীর্ঘক্ষণ আটকে ছিল একটি অ্যাম্বুলেন্স।
সর্বশেষ খবর
-
কণ্ঠরোধের পালটা! একজোট হয়ে ট্রাম্পকে ‘চুপ’ করিয়ে দিল মার্কিন মিডিয়া, ভিডিও ভাইরাল
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আজ থেকেই তাণ্ডব! জেনে নিন পূর্বাভাস
-
পুজো মিটলেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার! পাবেন ৩০ লক্ষ পরিবার
-
ভরা মঞ্চে রাহুলের প্রশ্রয়ে মোদিকে অপমান কমেডিয়ানের, ‘লক্ষ্মণ’ সুনীলের তোপ, ‘এমন নেতাকে দেশের ভার দেবেন?’
-
রাজ্যে হবে ‘বনতারা’! শিল্প সম্ভাবনা উসকে মুম্বইয়ে আম্বানির সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু