সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষণের অভিযোগে উত্তাল রাজধানী দিল্লি (Delhi)। এবার ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত মায়েরই লিভ ইন সঙ্গী। মহিলার অনুপস্থিতিতে কিশোরীর উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েক মাস আগে এই ঘটনা ঘটলেও পুলিশি তদন্তের জেরে সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অঙ্কিত যাদব (২৯)। তিনি গাজিয়াবাদের লোনির বাসিন্দা। আট বছর আগে বিবাহ বিচ্ছিন্না এক মহিলার সঙ্গে একত্রে থাকছিলেন অঙ্কিত। আগের পক্ষের তিন সন্তান রয়েছে ওই মহিলার। গত ২৩ জুলাই বিশেষ প্রয়োজনে মহিলা হাসপাতালে গিয়েছিলেন। বাড়িতে ছিল না মহিলার অন্য দুই সন্তান। অভিযোগ, সেই সময় ঘরে একা থাকা ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করেন অভিযুক্ত। মুখ খুললে খুন করা হবে বলেও হুমকিও দেওয়া হয় তাকে।
[আরও পড়ুন: রামমন্দিরের গৃর্ভগৃহে রামলালা! ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত অযোধ্যা]
পুলিশ জানিয়েছে, নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়েছে। বয়ানও নেওয়া হয়েছে। এর পরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে আপাতত জেল হেফাজতে রয়েছে ওই ব্যক্তি। তাঁর বিরুদ্ধে পকসো-সহ একাধিক মামলা দায়ের করা হয়েছিল।
[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]
সর্বশেষ খবর
-
‘গলায় গেরুয়া গামছা দিলেই হিন্দুত্ববাদী হওয়া যায় না’, সতর্কবাণী ‘আদি’ বিজেপি নীলাদ্রিশেখরের
-
দেবদত্তের সেঞ্চুরি, কোহলিকে ছাপিয়ে নজির গিলের, শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টেও বড় রানের পথে ভারত
-
পাতে বিষ! এই খাবারগুলি মাইক্রোওয়েভে ভুলেও বারবার গরম করবেন না
-
অধিকৃত কাশ্মীরকে ‘নরক’ বানিয়েছে পাকিস্তান, রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি ব্রিটেনের সাংসদদের
-
‘ওরা ভারতীয় সংস্কৃতি জানেই না’, বন্দে মাতরম বিতর্কে ফুঁসে উঠলেন রামদেব