সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে কেউ ছিল না৷ এই সুযোগের অপেক্ষাতেই ছিল তিন দুষ্কৃতী৷ বাড়িতে ঢুকে নাবালিকাকে টেনে নিয়ে যায় আখের খেতের মধ্যে৷ তিন জনে মিলে গণধর্ষণ করে ষোলো বছরের কিশোরীকে৷ সেই দৃশ্য রেকর্ড করে নেয় মোবাইলে৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়েও দেয় গ্রামের সবার মোবাইলে৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটের ভাওয়ানপুর থানা সলগ্ন এলাকায়৷
হ্যাকিং রুখতে কর্মীদের বিশেষ ল্যাপটপ, স্মার্টফোন দেবে বায়ুসেনা
ঘটনাচক্রে ধর্ষণের ভিডিওটি এসে পড়ে নাবালিকার বাবার মোবাইলে৷ তখনই পুরো বিষয়টি সামনে আসে৷ সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি৷ সেই অনুযায়ী মেডিক্যাল পরীক্ষা করানো হয় নাবালিকার৷ পুলিশের কাছে গোটা ঘটনা খুলে বলে সে৷ এও বলে যে, তিন যুবক হুমকি দিয়েছিল কাউকে কিছু বললেই প্রাণে মেরে ফেলা হবে তাকে৷ সেই ভয়েই সে কাউকে কিছু বলে উঠতে পারেনি৷ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই পলাতক তিন দুষ্কৃতী৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাওয়ানপুর থানার পুলিশ৷
আইএএস অফিসার হতে চায় ‘বিস্ময় বালক’ অগস্ত্য
সর্বশেষ খবর
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও
-
পড়ুয়াদের আই কার্ডের ফিতের নীল রং বদলে গেরুয়া! কী সাফাই নদিয়ার কলেজ কর্তৃপক্ষের?
-
ইজরায়েলগামী বিমান ‘ক্র্যাশ’ করার চেষ্টা! গ্রেপ্তার সহ-পাইলট, ‘সন্ত্রাসবাদী হামলা’, বলল তেল আভিভ