সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পুরুষদের লালসার শিকার হল নাবালিকা৷ যাঁদের কাছ থেকে ছোটরা শিক্ষাগ্রহণ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা পায়, সেই শিক্ষকদের বিরুদ্ধেই এবার উঠল ধর্ষণের অভিযোগ৷
(বাবাকে হারিয়ে সাইকেলের দখল নিলেন অখিলেশই)
বিহারের কাকো সরকারি বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ পুলিশ সূত্রে খবর, ১২ বছরের ওই কিশোরীকে একা পেয়ে স্কুলের ছাদে নিয়ে যান প্রিন্সিপাল আজু আহমেদ এবং তিন শিক্ষক অতুল রহমান, আবদুল বারি এবং মহম্মদ শাকাউদ৷ সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক শ্রীবাস্তব জানান, সোমবার নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ নাবালিকার মা প্রথম মেয়েকে স্কুলের ছাদে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান৷ তারপরই মাকে গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতা৷
(ফের সামনে এল জওয়ানের ভিডিও, এবার প্রতিবাদ গান গেয়ে)
প্রিন্সিপালের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার স্কুল ছুটি দিয়ে রবিবার স্কুল খোলা রাখার কথা ঘোষণা করা হয়েছিল৷ অর্থাৎ পরিকল্পনা মাফিকই গোটা ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের৷
(বিস্ফোরক অভিযোগ হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের)
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’