সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মস্তিষ্ক ও হৃদযন্ত্র বন্ধ! তাও ৪০ মিনিট ধরে৷ রোগীর বয়স দুই৷ চলছে নয় ঘণ্টার অস্ত্রোপচার৷ হৃদযন্ত্র থেকে বাদ দেওয়া হচ্ছে ২০০ গ্রামের ক্যানসার আক্রান্ত টিউমার৷ সারা বিশ্বে এই নিয়ে পঞ্চমবার৷ বিরলতম এই অস্ত্রোপচারের পর সেরে উঠছে দুবাইয়ের বাসিন্দা আঁধি থপ্পিল ফবীর৷ আঁধির টিউমারের বাকি অংশ কেমোথেরাপিতে সারবেই, দাবি চিকিৎসকদের৷
সম্প্রতি এই অসাধ্যসাধন করলেন তামিলনাড়ুর ভিপিএস লেকশোরের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ড. এম কে মোসা কুহি ও তাঁর সহকর্মীরা৷ তিনি বলেন, আঁধির অভিভাবকরা দুবাইয়ে কর্মরত৷ যখন সে হাসপাতালে আসে, টিউমারটি বৃদ্ধির ফলে দেহের ৯৫ শতাংশ রক্ত সংবহন বন্ধ হয়ে গিয়েছে৷ তখন তাঁরা বুঝতে পারেন, ভ্রূণ অবস্থায় শিশুটির দেহে এই টিউমারটি তৈরি হয়েছিল৷ গর্ভাবস্থার তৃতীয় দিনে ইয়োক স্যাকের টিস্যুটি তৈরি হয়, তার পর একমাস ধরে তা বাড়তে থাকে৷ এক্ষেত্রে টিস্যুটি ক্যানসার আক্রান্ত ছিল৷ বিরলতম এই অবস্থায় হৃদপেশী হৃদযন্ত্রের বাইরে বেরিয়ে আসে৷
তবে, অস্ত্রোপচার মোটেও সহজ ছিল না। অস্ত্রোপচারের সময় দেহের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়৷ কারণ মানবদেহের অভ্যন্তরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি থাকলে তা স্বাভাবিক৷ তাপমাত্রা ২২ ডিগ্রি হলেই মৃত্যুর সম্ভাবনা৷ তাই হাইপোথারমিক সারকুলেটরি অ্যারেস্ট (ডিএইচসিএ)-র মাধ্যমে দেহের তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামিয়ে এনে অস্ত্রোপচারের জন্য মস্তিষ্ক ও হৃদযন্ত্র স্তব্ধ রাখা হয়৷ দুবাইয়ের চিকিৎসকদের বারণ সত্ত্বেও শিশুটিকে বিমানে ভারতে উড়িয়ে এনে সুস্থ করতে চেয়েছিলেন শিশুটির বাবা-মা৷ তাঁদের প্রত্যাশা পূর্ণ হয়েছে। আঁধি সেরে উঠবেই, আশা দিচ্ছেন চিকিৎসকরা৷
সর্বশেষ খবর
-
শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে বাসের ধাক্কা! মুর্শিদাবাদে মৃত ১,গঙ্গায় নেমে নিখোঁজ কিশোর
-
‘সুপারম্যান’ গিলের ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, আউটে অবাক লঙ্কান ব্যাটারও, ভাইরাল ভিডিও
-
মোদির ভাষণের পর জন্ম ‘দিমাগি নকশাল পার্টি’র, লক্ষ ফলোয়ার পার হতেই উধাও অ্যাকাউন্ট!
-
‘আমার চেয়ে ও ওঁর সন্তানদের বেশি ভালোবাসে’, প্রেস সচিব লেভিটের পদত্যাগে ‘মন খারাপ’ ট্রাম্পের!
-
পুরী থেকে পুলিশের জালে, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলার পর মামলা! রক্ষাকবচ চেয়ে ছুটলেন হাই কোর্টে