১৭ বছর পর ফের বিশ্বসুন্দরীর মুকুট উঠল ভারতীয় তন্বীর মাথায়

মানুষী চিল্লারের মাথায় উঠল বিশ্বসুন্দরীর মুকুট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৬:২৭

options
link
১৭ বছর পর ফের বিশ্বসুন্দরীর মুকুট উঠল ভারতীয় তন্বীর মাথায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান। বিশ্বের দরবারে ফের শ্রেষ্ঠ সুন্দরীর শিরোপা পেলেন এক ভারতীয়। শেষবার ২০০০ সালে বিশ্বসুন্দরীর মুকুট উঠেছিল ভারতীয় তন্বী প্রিয়াঙ্কা চোপড়ার মাথায়। তারপর ১৭ বছরের প্রতীক্ষা। এবছর মানুষী চিল্লারের মাথায় উঠল বিশ্বসুন্দরীর মুকুট। এই নিয়ে ষষ্ঠবার কোনও ভারতীয় তরুণী বিশ্বসুন্দরীর শিরোপা পেলেন। সেইসঙ্গে বিশ্বসুন্দরীর তকমা পাওয়া দেশের তালিকায় ভেনিজুয়েলার সঙ্গে যৌথভাবে প্রথমস্থানে উঠে এল ভারত।

Advertisement

শনিবার চিনের সানিয়া সিটি এরিনায় বর্ণাঢ্য মঞ্চে ভারতের জয়গাথা রচনা হয়। বিশ্বের প্রত্যেক দেশের সুন্দরীদের হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট ওঠে ২০ বছরের তরুণী মানুষীর মাথায়। তাঁকে বিশ্বসুন্দরীর মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার বিজয়িনী মিস পুয়ের্তোরিকো স্টেফানি দেল ভ্যালে। প্রিয়াঙ্কা চোপড়ার পর আর কেউই এতদিন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় দেশকে গৌরব এনে দিতে পারেননি। রিতা ফারিয়া, ঐশ্বর্য রাই, যুক্তা মুখী, ডায়না হেডেন, প্রিয়াঙ্কা চোপড়ারা দেশকে যে সম্মান এনে দিয়েছিলেন এবার সেই কাজটাই করলেন তন্বী মানুষী চিল্লার। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস ইংল্যান্ড স্টেফানি হিল। দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস মেক্সিকো অ্যান্দ্রিয়া মেজা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.