গলছে সম্পর্কের বরফ! নভেম্বরে নেপাল সফরে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান নারাভানে

এর ফলে পরিস্থিতির বদল হবে, মত বিশেষজ্ঞদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০২০, ১৬:০৫

options
link
গলছে সম্পর্কের বরফ! নভেম্বরে নেপাল সফরে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান নারাভানে

সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: অবশেষে গলছে সম্পর্কের বরফ! নভেম্বরে নেপাল সফরে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে (MM Naravane)। বুধবার একথাই জানা গেল নেপালের সেনাবাহিনী সূত্রে। অবশ্য এখনও পর্যন্ত ওই সফর কবে হবে তার দিনক্ষণ সম্পর্কে ভারতের তরফে কিছু জানানো হয়নি।

Advertisement

নেপালে সেনাবাহিনীর তরফে প্রকাশিত বিবৃতি উল্লেখ করা হয়েছে, আগামী নভেম্বর মাসে ভারতীয় সেনাপ্রধান নেপাল সফরে কাঠমাণ্ডু আসবেন। ফেব্রুয়ারি মাসের তিন তারিখ নেপাল সরকারের তরফে তাঁর এই সফরের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে সেসময় শপথ স্থগিত হয়ে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জন্মদিনে ‘মিসাইল ম্যান’ কালামকে শ্রদ্ধা দেশবাসীর, জেনে তিনি তাঁর অবিস্মরণীয় অবদান ]

এপ্রসঙ্গে নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সন্তোষ পাউডেল (Santosh Poudel) জানান, দুপক্ষের মধ্যে আলোচনার পরেই সফরের দিনক্ষণ ঠিক হবে। সফরের সময় ৭০ বছরের পুরনো ঐতিহ্য মেনে জেনারেল নারাভানেকে নেপালের সেনাবাহিনীর সাম্মানিক জেনারেল পদে ভূষিত করবেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি। ১৯৫০ সাল থেকেই এই প্রথা মেনে চলা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকমাস আগে উত্তরাখণ্ডের লিপুলেখ থেকে মানস সরোবর পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু করে ভারত। এরপরই সমস্যা তৈরি করে নেপাল। লিপুলেখ ও কালাপানি-সহ তিনটি ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে বিতর্কিত একটি মানচিত্র বানিয়ে ফেলে। এমনকী এর জন্য দেশের সংবিধানে সংশোধন করে কাঠমাণ্ডু। এই টানাপোড়েনের সময়ই নেপালের এই আচরণ অন্য কারও ইশারায় বলে মন্তব্য করেছিলেন ভারতীয় সেনাপ্রধান নারাভানে। পালটা প্রতিক্রিয়া দিয়েছিলেন নেপালের বিদেশমন্ত্রীও। নেপালের ঐতিহ্য ও সংস্কৃতিকে অপমান করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন। এখন সেই সমস্ত ঘটনাকে পিছনে ফেলে নেপাল যে ফের ভারতের সঙ্গে পথ চলতে চাইছে এমএম নারাভানকে সেদেশে আমন্ত্রণ জানানোর মধ্যে দিয়ে তার প্রমাণ মিলেছে।

[আরও পড়ুন: দেশে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটা কমল, সামান্য বাড়ল আক্রান্তের সংখ্যা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.