সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে কেনাকাটা করে অনেকেই ঠকেছেন৷ মোবাইল ফোনের বদলে এসে পৌঁছেছে ইট-পাটকেল৷ তাতে মাঝ রাস্তায় পার্সেল থেকে জিনিস চুরি হওয়ার অভিযোগও তুলেছেন অনেকে৷ কিন্তু খোদ আমাজনের ঘরেই যে চুরি হবে কে জানত৷ এবার তাদের গুদাম থেকেই চুরি গেল দশ লক্ষেরও বেশি টাকার মোবাইল সেট৷ সংস্থার দাবি, চুরি করেছে কর্মীরাই৷
চুক্তি ভিত্তিতে বহু কর্মচারী নিয়োগ করে আমাজন৷ তারা যেহেতু সংস্থার পাকাপাকি কর্মচারী নয়, তাই একটা সময় পেরিয়ে তাদের জবাবদিহিরও কোনও দায় থাকে না৷ এই পরিসরটাই কাজে লাগিয়েছিলেন কর্মীরা৷ চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে কিছুদিন আগে থেকেই হাতসাফাইয়ের কাজ শুরু করত তারা৷ রীতিমতো ব়্যাকেট বানিয়ে ফেলেছিল তারা৷ বেশ কিছুদিন চোখে চোখে রাখার পর অবশেষে চোর ধরতে সমর্থ হন সংস্থার শীর্ষ কর্তারা৷ এক কর্মীকে হাতেনাতে পাকড়াও করা হয়৷ সাড়ে সাত হাজার টাকা দামি একটি মোবাইল সেট চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি৷ আকাশ সপত নামে এই কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে সংস্থার তরফে৷
তবে শুধু একজনের বিরুদ্ধে নয়, থানে থানায় আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে সংস্থা৷ অভিযোগ অনুযায়ী, মোট ১৭টি মোবাইল চুরির অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে৷ এখনও পর্যন্ত দশ লক্ষরও বেশি টাকার মোবাইল গুদাম থেকে গায়েব হয়েছে বলে দাবি সংস্থার৷
সর্বশেষ খবর
-
মেসিকে ছাড়, ভিনির বেলায় ফাউল! রেফারির বিরুদ্ধে ফিফায় নালিশ ঠুকল ক্ষুব্ধ ব্রাজিল
-
খাঁচায় বন্দি পাখি আর স্বাধীনতার অসহনীয় ভার! ‘পিঞ্জর’-এর ট্রেলার যেন সমাজের আয়না
-
৫১ আইটিআই-র ভোলবদল! বেসরকারি সংস্থার কাঁধে দায়িত্ব দেওয়ার কথা জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী
-
খুনিদের ফাঁসি নিশ্চিত! বাগনানে তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
পৌঁছনো হল না গ্রাহকদের বাড়ি! পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ডেলিভারি বয়ের