সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধানমন্ত্রী হওয়া ইস্তক স্বচ্ছ ভারত অভিযানকে সফল করতে একের পর এক পদক্ষেপ করেছেন নরেন্দ্র মোদি। অথচ তাঁরই দলের মন্ত্রীর কুকর্মে মাথা হেঁট হল বিজেপি সরকারের। রাস্তার মধ্যেই শৌচকর্ম করে বিরোধিদের কটাক্ষের মুখে পড়লেন মহারাষ্ট্রের জলসংক্ষণ মন্ত্রী রাম শিন্ডে।
[দীর্ঘ রোগভোগের পর প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি]
দেবেন্দ্র ফড়নবিশের রাজ্যের মন্ত্রীর জন্য বিরোধীদের সামনে লজ্জায় পড়তে হল বিজেপিকে। ঘটনা মহারাষ্ট্রের সোলাপুর-বর্শি রোডের। একটি ভিডিওতে মন্ত্রী রাম শিন্ডেকে রাস্তায় দাঁড়িয়েই শৌচকর্ম করতে দেখা গিয়েছে। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছে। আর তারপরই একে হাতিয়ার করে মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’ নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস, আম আদমি পার্টির নেতারা। তবে গোটা বিষয়টি নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, রাস্তাতেই তিনি অসুস্থ বোধ করছিলেন। সে কারণেই এমন কাজ করতে বাধ্য হন। বলছেন, ‘একটি প্রকল্পের জন্য গত একমাস ধরে নানা জায়গায় ঘুরতে হচ্ছে আমাকে। গরমে আর ধুলোয় লাগাতার যাতায়াতে অসুস্থ হয়ে পড়েছিলাম। আজ জ্বরেও ভুগছিলাম। অত্যন্ত অস্বস্তি হচ্ছিল। অনেক খুঁজেও যখন রাস্তায় কোনও শৌচাগার খুঁজে পাইনি তখন বাধ্য হয়েই প্রকাশ্যে শৌচকর্ম করি।’
[আস্থা মোদিতেই, বিশ্বাসযোগ্যতার নিরিখে বিশ্বে তৃতীয় ভারত সরকার]
কিন্তু তাঁর যুক্তিতে বিরোধীদের থামানো যায়নি। কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, যখন নরেন্দ্র মোদির নিজের দলেই এমন বিশৃঙ্খল লোক রয়েছেন, তখন তিনি কীভাবে বাকিদের নিয়ম মেনে চলার কথা বলেন? আর এতেই প্রমাণিত হয় যে মোদি সরকারের স্বচ্ছ ভারত অভিযান সম্পূর্ণ ব্যর্থ। কংগ্রেসের মুখপাত্র নবাব মালিক বলেন, “স্বচ্ছ ভারত অভিযানের নাম করে সাধারণ মানুষের থেকে অর্থ আদায় করছে প্রশাসন। শোনা যাচ্ছে, দেশে এত সুলভ শৌচালয় তৈরি হয়েছে। তাহলে হাইওয়েতে কেন মন্ত্রী কোনও শৌচাগার খুঁজে পেলেন না?” সুর চড়িয়েছে আম আদমি পার্টিও। রাম শিন্ডের কাণ্ডে যে বিপাকে পড়েছে মহারাষ্ট্র প্রশাসন, তা স্পষ্ট।
महाराष्ट्राचे जलसंधारण मंत्री राम शिंदेंची उघड्यावरच लघुशंका ; मोदींच्या स्वच्छ भारत अभियानाला फासला हरताळ..!https://t.co/8IlUflScic
— AAP महाराष्ट्र (@AAPMaharashtra) November 19, 2017
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা