সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা অব্যাহত। নোট বাতিলকে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন কালো ধন এবং দুর্নীতির বিরুদ্ধে যজ্ঞ বলে বিবেচনা করছেন, তখন সাধারণ মানুষকে সেই যজ্ঞের বলি বলে দাবি করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। বুধবার ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩২ তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থেকে আবার নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করলেন কংগ্রেসের যুবরাজ।
বুধবার কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সহ-সভাপতি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে একটা যজ্ঞ। যেমন যজ্ঞের সময় পশুদের বলি দেওয়া হয়, তেমনই কালো টাকা বাতিলের যজ্ঞে সাধারণ মানুষের বলি দিচ্ছেন মোদি।”
পাশাপাশি, কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের মাহাত্ম্য সম্পর্কেও বক্তব্য রাখেন রাহুল। তিনি বলেন, কংগ্রেস দেশের মানুষকে বুঝিয়েছে স্বাধীনতার প্রকৃত অর্থ কী।
সর্বশেষ খবর
-
শুভেন্দুর হুঁশিয়ারির পরই সুর নরম ‘স্যাটাভাঙা’ হুমায়ুনের! ‘নব্য বিজেপিদের বলেছি’ বলে ঘোরালেন কথা
-
শৈত্য পেরিয়ে ছন্দে দিল্লি-ঢাকার কূটনীতি! ভিসার পর বাংলাদেশে রেল কোচ রপ্তানি ভারতের
-
পানিহাটির ৫১০ বছরের ঐতিহ্য এবার কলকাতায়, চিঁড়া-দধি মহোৎসবে মাতলেন শয়ে শয়ে ভক্ত
-
শুনতেই চান না! জয়প্রকাশের জামিন-মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
-
কোর্স ফি বকেয়া থাকলেও ফেরাতে হবে জমা রাখা সার্টিফিকেট, ডেন্টাল কলেজের মামলায় নির্দেশ হাই কোর্টের