Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Calcutta HC

কোর্স ফি বকেয়া থাকলেও ফেরাতে হবে জমা রাখা সার্টিফিকেট, ডেন্টাল কলেজের মামলায় নির্দেশ হাই কোর্টের

এমডিএস কোর্সে হলদিয়ার একটি বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি হয়েছিলেন এক দন্ত চিকিৎসক পড়ুয়া। শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট জমা রেখে কোর্স ফি হিসাবে এককালীন সাড়ে ন'লক্ষ টাকাও জমা দিয়েছিলেন তিনি। শর্ত ছিল, কোর্স চলাকালীন বাকি টাকা জমা দিতে হবে। কিন্তু পরিকাঠামো পছন্দ না হওয়ায় ছ'দিন ক্লাস করে আর সেখানে যাননি ওই পড়ুয়া।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৩:৪৪

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৩:৪৪

options
link
কোর্স ফি বকেয়া থাকলেও ফেরাতে হবে জমা রাখা সার্টিফিকেট, ডেন্টাল কলেজের মামলায় নির্দেশ হাই কোর্টের zoom
ফাইল ছবি।
Advertisement

বকেয়া কোর্স ফি-র জন্য কলেজ কর্তৃপক্ষ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আটকে রাখতে পারে না। হলদিয়ার এক বেসরকারি ডেন্টাল কলেজের পড়ুয়ার আনা মামলায় এমনই মত কলকাতা হাই কোর্টের। বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, দু’সপ্তাহের মধ্যে ওই পড়ুয়ার যাবতীয় সার্টিফিকেট ও ফি বাবদ দেওয়া সাড়ে ন ‘লক্ষ টাকা কলেজ কর্তৃপক্ষকে ফেরত দিতে হবে।

এমডিএস কোর্সে হলদিয়ার একটি বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি হয়েছিলেন এক দন্ত চিকিৎসক পড়ুয়া। শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট জমা রেখে কোর্স ফি হিসাবে এককালীন সাড়ে ন’লক্ষ টাকাও জমা দিয়েছিলেন তিনি। শর্ত ছিল, কোর্স চলাকালীন বাকি টাকা জমা দিতে হবে। কিন্তু পরিকাঠামো পছন্দ না হওয়ায় ছ’দিন ক্লাস করে আর সেখানে যাননি ওই পড়ুয়া। এই পরিস্থিতিতে পড়ুয়ার যাবতীয় সার্টিফিকেট আটকে রেখে বাকি টাকা মিটিয়ে দিতে চাপ দিচ্ছিল ওই বেসরকারি কলেজ। উপায় না দেখে শেষ পর্যন্ত হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিচারপতি রাওয়ের এজলাসে মামলার শুনানিতে কলেজ কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, ওই পড়ুয়া প্রথমার্ধের কোর্স শেষ করবেন এই মর্মে বন্ডে স্বাক্ষর করেছিলেন। তাই বকেয়া অর্থ না মেটালে কলেজ কর্তৃপক্ষ তাঁকে সার্টিফিকেট ফেরত দিতে বাধ্য নয়। কিন্তু এই বক্তব্য খারিজ করে বিচারপতি রাও পর্যবেক্ষণে জানান, এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ পড়ুয়ার ফি বাবদ দেওয়া টাকা ফেরত সংক্রান্ত ইউজিসি গাইডলাইন মানতে বাধ্য।

বিডিএস কোর্স শেষ করার পর নিট-এ বসেছিলেন ওই পড়ুয়া। নিটে ৮৪৭৮ র‍্যাঙ্ক করার পর তৃতীয় পর্বের কাউন্সেলিংয়ে হলদিয়ার ওই বেসরকারি কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। গোটা কোর্সের খরচ ছিল ২৭ লক্ষ টাকা। প্রথম পর্বে কোর্সের জন্য তাঁকে ৯ লক্ষ টাকা এবং ভর্তি ও অনান্য খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা জমা দিতে বলা হয়। সেই সঙ্গে তাঁকে বিডিএস কোর্সের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার অন্য শংসাপত্র ও ডোমিসাইল সার্টিফিকেট জমা রাখতে বলা হয়। কিন্তু ছ’দিন কলেজ করার পর তিনি দেখেন ওই কোর্সের কলেজে পর্যাপ্ত পরিকাঠামো নেই।  তিনি কলেজে যাওয়া বন্ধ করে দেন। এবং কলেজ কর্তৃপক্ষকে ইমেল করে তাঁর কোর্স ফি ও জমা রাখা সার্টিফিকেট ফেরত দিতে অনুরোধ করেন। তা কলেজ কর্তৃপক্ষ দিতে অস্বীকার করেন। তারপর মামলা। সেই পরিপ্রেক্ষিতে এই রায়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.