Supreme Court

মোদি পদবি মামলায় রাহুলের আরজি শুনবে সুপ্রিম কোর্ট, শুনানি শুক্রবার

গুজরাট হাই কোর্টের সাজায় স্থগিতাদেশ চেয়ে আবেদন রাহুলের আইনজীবীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৩, ১৫:৫৫

options
link
মোদি পদবি মামলায় রাহুলের আরজি শুনবে সুপ্রিম কোর্ট, শুনানি শুক্রবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি পদবি মামলায় জেলের সাজার উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। অন্যদিকে মানহানির মামলায় শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছিলেন মূল মামলাকারী গুজরাটের বিজেপি (BJP) বিধায়ক পূর্ণেশ মোদি। মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, রাহুলের আবেদনের শুনানি হবে আগামী ২১ জুলাই শুক্রবার।

Advertisement

২০১৯ সালের ১৩ এপ্রিল কর্নাটকের কোলারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করে রাহুল বলেন, “দুর্ভাগ্যজনক যে দেশের বড় বড় চোরেদের পদবি মোদি।” তৎকালীন কংগ্রেস সাংসদ ওই বক্তব্যের মধ্যে গোটা মোদি সমাজকেই অপমান করেছেন বলে গুজরাটের সুরাট আদালতে মামলা করেন পূর্ণেশ মোদি। সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাট আদালত। তবে উচ্চ আদালতে আবেদন করার জন্য একমাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরদিনই তাঁর সাংসদপদ খারিজ করে লোকসভার সেক্রেটারিয়েট। নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে গুজরাট হাই কোর্টের দ্বারস্থ হন রাহুল। কিন্তু সেখানেও নিম্ন আদালতের রায় বহাল থাকে। এর পরেই শনিবার সুপ্রিম কোর্টে আবেদন করেন কংগ্রেস নেতা।

Advertisement

[আরও পড়ুন: ভারী বৃষ্টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, জিপকে ১০০ মিটার ঘষটে নিয়ে গেল ট্রাক, মৃত ৪]

রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শুক্র অথবা সোমবার মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। আবেদনে বলা হয়, গুজরাট হাই কোর্টের রায়কে স্থগিত না করা হলে বাকস্বাধীনতা, মতপ্রকাশ, স্বাধীন চিন্তাভাবনার কণ্ঠরোধের পরিবেশ তৈরি হবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সেই আবদেন মেনে নিয়েছে মঙ্গলবার। জানানো হয়েছে, আগামী শুক্রবার মামলার শুনবে শীর্ষ আদালত।

Advertisement

[আরও পড়ুন: ‘সব অভিযোগ মিথ্যে’, হিন্ডেনবার্গ রিপোর্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আদানি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.