সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ‘অচ্ছে দিন’-এর স্লোগান ব্র্যান্ড মোদিকে চিনিয়ে দেয় এক ডাকে, তা নাকি আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের৷ সম্প্রতি এমন কথাই শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷
এক অনুষ্ঠানে ‘অচ্ছে দিন’ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ‘অচ্ছে দিন আসবে’ এ কথা প্রথম বলেছিলেন মনমোহন সিং৷ প্রধানমন্ত্রী থাকাকালীন দিল্লিতে এনআরআই-দের এক বৈঠকে এ কথা বলেছিলেন তিনি৷ পরবর্তীকালে মোদিও ভোট প্রচারের সময় সে কথা ব্যবহার করেন৷ ক্রমে সেটিই ব্র্যান্ড মোদির পরিচায়ক হয়ে ওঠে৷
তবে ‘অচ্ছে দিন’ নিয়ে মন্ত্রীমশাই নিজে যে বিব্রত তাও গোপন রাখলেন না৷ বলেই ফেললেন যে, ‘অচ্ছে দিন’ আসলে গলার কাঁটার মতো হয়ে গিয়েছে৷ শাসকদলের যে সদস্য যেখানেই যান না কেন, সকলের একটাই প্রশ্ন, অচ্ছে দিন কবে আসবে? তাঁর জবাব, ‘অচ্ছে দিন’ আসলে বিশ্বাসের বিষয়৷ তবে কি তর্কে বহদূর গিয়েও অচ্ছে দিনের সন্ধান মিলবে না? বিশ্বাস আর আশার প্রসঙ্গে ফিরে গিয়ে আপাতত সে প্রশ্ন এড়িয়েই গেলেন মন্ত্রী৷
When Manmohan Singh was PM, he said it, & now it is stuck to us so much that everyone shouts – when will there be “Acche Din”: Nitin Gadkari
— ANI (@ANI_news) September 13, 2016
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?