সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোমোর দাম কুড়ি টাকা চেয়েছিলেন যুবক বিক্রেতা। এই নিয়ে তাঁর সঙ্গে বচসা বাধে তিন কিশোরের। চোখের নিমেষে তা হাতাহাতিতে পৌঁছে যায়। এমনকী এক কিশোর ওই নেপালি মোমো বিক্রেতাকে ধারাল ছুরি দিয়ে কোপাতে থাকে। এক সময় রক্তাক্ত অবস্থায় যুবককে ফেলে পালায় অভিযুক্তরা। দিল্লির এই ঘটনায় অভিযুক্ত তিন নাবালককে আটক করেছে পুলিশ।
পূর্ব দিল্লির গাজিপুর এলাকার রাজবীর কলোনিতে এই ঘটনা ঘটেছে। আক্রান্ত মোমো বিক্রেতা যুবকের নাম তুল বাহাদুর। আদতে নেপালের বাসন্দা তিনি। রাজধানীতে খোদা কোলোনিতে থাকতেন। ঘটনার দিন মোমোর দাম ২০ টাকা চাওয়াতে তিন কিশোরের সঙ্গে বচসা বাধে যুবকের। তাঁরা টাকা দিতে রাজি হয়নি। এক সময় মোমো বিক্রেতার বুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় যুবককে ফেলে পালায় তারা।
স্থানীয়রা রক্তাক্ত মোমো বিক্রেতাকে উদ্ধার করে দ্রুত লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যায়। যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ট্রমা সেন্টারে ভর্তি করেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর অবস্থা স্থীতিশীল বলেই জানা গিয়েছে। অভিযুক্ত তিন কিশোরকে আটক করেছে গাজিপুর থানার পুলিশ। হামলার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির