সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁদরদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়া। অবাক করা এই ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরম জেলায়। সেখানকার ভেল্লারাদা পার্বত্য এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর পুষ্পলতা এই কাণ্ডটি ঘটিয়েছেন গত মঙ্গলবার। একটি কুড়েঘরে নিজের ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন ৫২ বছরের পুষ্পলতা।
(রাজধানীতে যাত্রা শুরু বিশ্বের প্রাচীনতম স্টিম ইঞ্জিন চালিত ট্রেনের)
পুলিশ জানিয়েছে, এক বছর আগে স্বামীহারা হয়েছেন মৃতা। বহুদিন ধরেই বাঁদরদের জ্বালায় টেকা দায় হয়ে গিয়েছিল পুষ্পলতার। বাঁদররা হানা দিয়ে মাঝেমধ্যেই তাঁর কুড়েঘরের জিনিসপত্র তছনছ করে দিত, খাবারদাবার ফেলে দিত। এমনকী খাবার তুলেও নিয়ে চলে যেত। জানা গিয়েছে, ঘরের পাশেই একটি রবার গাছে বাঁদরগুলির বাস ছিল। গাছ থেকে লাফ দিয়ে কুড়েঘরের ছাদ দিয়ে তারা ঢুকত। বাঁদরদের উপদ্রব এতই বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেন ওই প্রৌঢ়া, জানিয়েছেন তাঁর ছেলে। মৃতার প্রতিবেশীরাও বহুদিন আগে বাঁদরের জ্বালায় এলাকা ছেড়ে চলে গিয়েছিল।
(তৈরি ‘আয়রন ডোম’, ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপন করল ভারত)
(‘সিদ্দারামাইয়া গদি বাঁচাতে ১,০০০ কোটি টাকা দিয়েছেন কংগ্রেস হাইকমান্ডকে!’)
সর্বশেষ খবর
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু