সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের পাটনায় শুটআউট। দিনেদুপুরে বাড়িতে ঢুকে গুলি করে মা ও মেয়েকে খুন করল দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় হাতপাতালে ভর্তি গৃহকর্তা। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির নাম ধনঞ্জয় মেহেতা। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মহালক্ষ্মী এবং ১৯ বছরের মেয়ের। পুলিশের তরফে সোমবার এই ঘটনা প্রকাশ্যে আনা হয়। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
জানা গিয়েছে, ধনঞ্জয়ের বাড়ির কাছে নিয়মিত মাদক সেবন করত একদল যুবক। এই নিয়ে মাঝেমেধ্যেই ওই যুবকদের সঙ্গে ঝামেলা হত ধনঞ্জয় ও তাঁর স্ত্রীর। সম্প্রতি এই নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ধনঞ্জয় ও তাঁর স্ত্রী। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। অনুমান করা হচ্ছে, তারই বদলা নিতে গুলি করে হত্যা করা হয়েছে ধনঞ্জয়ের স্ত্রী ও তাঁর মেয়েকে। এই ঘটনার পর ধনঞ্জয়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ওই এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, বিহারে নীতীশ কুমারের ২০ বছরের রাজত্বকালে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হয়েছে। অপরাধীদের সুরক্ষা দিচ্ছে রাজ্য সরকার। এই কারণেই বাড়িতে ঢুকে দিনেদুপুরে গুলি চালানোর সাহস পেয়েছে দুষ্কৃতীরা।
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন! বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ১
-
এলেন-দেখলেন-জয় করলেন…., ফ্রিকিকে মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
-
আমেরিকার হামলার বদলা! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, কী বললেন ট্রাম্প?
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র